মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Bengal Abas Yojona: ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বিপুল অংকের টাকা!

প্রকাশিত: আপডেট:

মূল বিষয়

আর দেরি নয়! পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা আজই ঢুকতে চলেছে Friday। নবান্ন সূত্রে তেমনই জানা যাচ্ছে।৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। আগামিকাল নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu)

 শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আর দেরি নয়! পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা আজই ঢুকতে চলেছে Friday। নবান্ন সূত্রে তেমনই জানা যাচ্ছে। ৭ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। আগামিকাল অর্থাৎ শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ইতিমধ্যেই ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। এবার বাকি উপভোক্তাদের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র নাম পরিবর্তন করে ‘বাংলার বাড়ি’ নাম দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রকল্পে তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় প্রায় ১৭ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর রাজ্যে পালাবদলের নাম বিজেপি সরকারের আমলে প্রকল্পের নাম ‘বাংলার বাড়ি’ থেকে বদলে রাখা হয় ‘পশ্চিমবঙ্গ আবাস’।

রাজ্যে পরিবর্তনের পর নিজেদের তহবিল থেকেই ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করে বিজেপি সরকার। প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার বাকি উপভোক্তা অর্থাৎ ৭ লক্ষের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর শুক্রবার থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।

প্রতিবেদক

Ankita Jana