Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Trinamool Congress: আমরাই আসল তৃণমূল! আদালতের আদেশনামা দেখিয়ে মন্তব্য ঋতব্রতর

Loading... রাজ্য
Trinamool Congress: আমরাই আসল তৃণমূল! আদালতের আদেশনামা দেখিয়ে মন্তব্য ঋতব্রতর
#Ritabrata Banerjee #Trinamool Congress News #Bengali News #West Bengal News #Mamata Banerjee #Abhishek Banerjee #সংবাদ #রাজনীতি #তৃণমূল #ঘাসফুল শিবির #কালীঘাট #কলকাতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আসল তৃণমূল করা? ভবানীপুর তৃণমূল না ঋত তৃণমূল - তা নিয়ে বিতর্কের অবসান ঘটে নি। এর মধ্যেই ঋতব্রত দাবি করলেন তারাই আসল তৃণমূল। একদিকে ‘কালীঘাট তৃণমূল’। অন্যদিকে ঋতব্রত তৃণমূল। এই দুইয়ের মধ্যে আসল তৃণমূল কারা? বিধানসভা নির্বাচনের পর তৃণমূল দুই শিবিরে বিভক্ত হওয়ার পর থেকেই এই প্রশ্ন উঠছে। এই আবহে রবিবার সাংবাদিক বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, গত ২২ জুন তাঁদের গঠিত কমিটিই তৃণমূলের একমাত্র বৈধ কমিটি। একটি মামলার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতের নির্দেশনাম তুলে ধরে একথা বললেন ঋতব্রত। তাঁদের ওই কমিটির বাইরে অন্য কোনও কমিটি নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে পারে না বলেও জানালেন ঋতব্রত। এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, গত ২২ জুন তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেখানে তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত হন অরূপ রায়। আর অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটিই তৃণমূলের আইনত একমাত্র বৈধ কমিটি বলে আদালত জানিয়েছে বলে এদিন জানান বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়, “সাধারণ তৃণমূল কর্মীরা আলিপুর আদালতে একটি মামলা করেছিলেন। সেই মামলার রায়েই বলা হয়েছে, ২২ জুন যে কমিটি গঠন করা হয়েছে, তা একমাত্র আইনগত বৈধ কমিটি।”

  এরপরই ঋতব্রত বলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি বাদে অন্য কেউ নিজেদের পদাধিকারী বললে সেটা মান্যতা পাবে না। পার্টি চালানোর ক্ষেত্রে অবৈধ। দল নিয়ে কোনও নির্দেশ দেওয়া যাবে না। অন্য কেউ পার্টির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ফান্ড, সম্পত্তি ব্যবহার করতে পারবে না।”কলকাতার মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেস ভবন কার দখলে থাকবে, তা নিয়েও গত কয়েকদিন ধরে জল্পনা চলছে। ঋতব্রতরা একদিন সেখানে গিয়েছিলেন। তালা দিয়ে এসেছিলেন। এদিন ওই ভবন নিয়ে ঋতব্রত বলেন, “অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বাদে অন্য কেউ মেট্রোপলিটনে তৃণমূল ভবন ব্যবহার করতে পারবে না।”

সর্বশেষ আপডেট: