শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার একে একে সব দরজায় খুলে যাচ্ছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর(Bratya Basu) বিরুদ্ধে আগে ধর্ষনের অভিযোগ উঠেছিল আর এবার তহবিল তছরূপ। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা যে দুর্নীতির শেষ সীমায় পৌঁছেছিল, তা ইতিমধ্যে জেনে গেছে বাংলার মানুষ। এবার ব্রাত্যর বিরুদ্ধে নতুন অভিযোগ।
বাংলা আকাদেমিতে বিপুল টাকার দুর্নীতি! এই দুর্নীতিতে আগেই তদন্ত শুরু হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এবার প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধেও তদন্ত শুরু করল রাজ্যের প্রাতিষ্ঠনিক দুর্নীতি দমন কমিশন। কমিশনের এক কর্তা জানান, বুধবারই বাংলা আকাদেমি তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ১১ জন আধিকারিককে তলব করা হয়েছে। তাঁদের কমিশনের পক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পর প্রাক্তন মন্ত্রী তথা বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুকেও (Bratya Basu) তলব করে জেরা করা হবে, এমনই ইঙ্গিত মিলেছে কমিশনের পক্ষে।সম্প্রতি বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইআটি থানায় ব্রাত্য বসু, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ প্রায় ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে একটি জিরো এফআইআর দায়ের হয়।
সেখানে তাঁদের বিরুদ্ধে যৌন হেনস্তা, তোলাবাজি ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। পুলিশ এর তদন্ত শুরু করেছে। কিন্তু কয়েক মাস আগেই বাংলা আকাদেমির পুরস্কার প্রাপক নির্বাচন ও বই ছাপানোর ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে। কমিশনের কাছে জমা পড়া অভিযোগ ও নথি প্রাথমিক ভাবে খতিয়ে দেখার পর তদন্ত শুরু হয়। কমিশনের কর্তারা বাংলা আকাদেমি পরিদর্শন করে সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তথ্য-সংস্কৃতি দপ্তরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে রাজ্যের প্রাতিষ্ঠনিক দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হওয়ার পর তৃণমূল আমলে বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুর বিরুদ্ধেও তদন্ত শুরু করে কমিশন।
.jpeg)
