মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

North Calcutta: টালার ৭২ ইঞ্চি পাইপ ফেটে চূড়ান্ত বিপর্যয় উত্তর কলকাতায়! জলমগ্ন শহর

প্রকাশিত:

মূল বিষয়

সোমবার টালার ৭২ ইঞ্চি পাইপ ফাটার ফলে জলহীন হয়ে পরে উত্তর Kolkata-র বিপুল অংশ। সঙ্গে কোনো কোনো অংশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মাটির নিচে বসানো ব্রিটিশ আমলের পাইপ ফেটে এখনও জলমগ্ন টালা। কলকাতা ও বৃহত্তর অংশের জল সরবরাহ ব্যাহত। মেরামতির কাজ চলছে। সেই কারণে বিদ্যুৎ পরিষেবাও আংশিকভাবে ব্যাহত।

 উত্তর কলকাতা
উত্তর কলকাতা
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার টালার ৭২ ইঞ্চি পাইপ ফাটার ফলে জলহীন হয়ে পরে উত্তর Kolkata-র বিপুল অংশ। সঙ্গে কোনো কোনো অংশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। মাটির নিচে বসানো ব্রিটিশ আমলের পাইপ ফেটে এখনও জলমগ্ন টালা। কলকাতা ও বৃহত্তর অংশের জল সরবরাহ ব্যাহত। মেরামতির কাজ চলছে। সেই কারণে বিদ্যুৎ পরিষেবাও আংশিকভাবে ব্যাহত। আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে পুরসভা সূত্রে খবর। ফলে ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের। মঙ্গলবারও মেরামতির কাজ চলবে এবং কলকাতা স্টেশন জলমগ্ন থাকায় চক্ররেলের সূচিতে বেশ কিছু বদল করা হয়েছে। আজ দিনভর টালা রুটে ৫টি লোকাল ট্রেন বাতিল। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে এখন একটাই প্রশ্ন সকলের, কবে জল এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে? বিপত্তির সূত্রপাত সোমবার সকালে। টালায় ৭২ ইঞ্চির একটি পাইপ আচমকা ফেটে জল থইথই পরিস্থিতি। নিমেষের মধ্যে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল এতটাই জমে যায় যে রাস্তায় হাঁটাই কঠিন হয়ে পড়ে। 

  জল এতটাই জমে যায় যে রাস্তায় হাঁটাই কঠিন হয়ে পড়ে। টালা ট্যাঙ্ক থেকে কলকাতা এবং বৃহত্তর কলকাতায় জল সরবরাহ হয়ে থাকে। এই বিপর্যয়ের ফলে তাতে যে বড়সড় প্রভাব পড়বে, তা বোঝাই যাচ্ছিল। এখন ২৪ ঘণ্টা পেরিয়ে সেই সমস্যা সমাধানের বদলে আরও প্রকট হচ্ছে। রবিবার পাইপ ফেটে যাওয়ার খবর পেয়ে কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে মেরামতির কাজ শুরু করান। কিন্তু পাইপলাইন এবং নিকাশি ব্যবস্থায় কিছুটা জটিলতা থাকায় কাজ খুব দ্রুত করা সম্ভব হয়নি। এখানের একটা বড় অংশ রেলের অধীনে। তাই নিকাশি কাজের ক্ষেত্রে রেলের সাহায্য দরকার বলে জানান পুরকমিশনার। দু’তরফের আলোচনা সাপেক্ষে পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়।

প্রতিবেদক

Ankita Jana