মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Mamata Banerjee: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে দিল্লি পুলিশ! কিন্তু কেন?

প্রকাশিত:

মূল বিষয়

সমস্ত নিস্তব্ধতা কাটিয়ে দিয়ালীর সন্ধ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র বাড়িতে দিল্লি পুলিশ উপস্থিত। সূত্রের খবর, একটা বেশ পুরোনো মামলায় দিল্লি পুলিশ হাজির হয় মমতার বাড়ি। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার একটি মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

 মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সমস্ত নিস্তব্ধতা কাটিয়ে দিয়ালীর সন্ধ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র বাড়িতে দিল্লি পুলিশ উপস্থিত। সূত্রের খবর, একটা বেশ পুরোনো মামলায় দিল্লি পুলিশ হাজির হয় মমতার বাড়ি। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার একটি মামলায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সম্প্রতি দিল্লিতে বিরোধীদের বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২০১৩ সালের একটি মামলায় দিল্লি পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা জানান তাঁরা। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই মমতাকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

গত ১০ অক্টোবর, দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, সাকেত গোখলে, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন। দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না, এই কারণ দেখিয়েই ধর্না প্রত্য়াহার করতে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জোর করে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়। প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। ওইদিনই ছেড়ে দেওয়া হয় তাঁকে।

প্রতিবেদক

Ankita Jana