মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Nadia Shantipur: পুরোনো প্রথা মেনেই পালিত হল শান্তিপুরের দুই সতীনের বিসর্জন পর্ব!

প্রকাশিত:

মূল বিষয়

শান্তিপুরের(Shantipur) আগমেশ্বরী ও মহিষখাগীকে নিয়ে আছে আশ্চর্য কিংবদন্তী। আর সেই কিংবদন্তি মেনেই এখনো চলে বিসর্জন। শান্তিপুরের কালীপুজোর ইতিহাসে আগমেশ্বরী ও মহিষখাগীকে নিয়ে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। দুই সতীনের একসঙ্গে দেখা হলেই নাকি তাঁরা ভূপতিত হবেন! ভক্তদের মধ্যে রয়েছে এমন এক ধারণা।

 শান্তিপুর
শান্তিপুর
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শান্তিপুরের(Shantipur) আগমেশ্বরী ও মহিষখাগীকে নিয়ে আছে আশ্চর্য কিংবদন্তী। আর সেই কিংবদন্তি মেনেই এখনো চলে বিসর্জন। শান্তিপুরের কালীপুজোর ইতিহাসে আগমেশ্বরী ও মহিষখাগীকে নিয়ে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। দুই সতীনের একসঙ্গে দেখা হলেই নাকি তাঁরা ভূপতিত হবেন! ভক্তদের মধ্যে রয়েছে এমন এক ধারণা। এর নেপথ্যে রয়েছে একটা ঘটনা। সেই ঘটনার থেকেই এই কিংবদন্তির সূচনা। নিরঞ্জনের পথে চলেছেন আগমেশ্বরী। এদিকে মহিষখাগীও বেরিয়ে পড়েছেন। পথে এক জায়গায় দুই প্রতিমা পড়ে গেলেন একেবারে মুখোমুখি। এর ফলে কোনও এক প্রতিমার নাকি অঙ্গহানি হয়ে গিয়েছিল! সেই থেকে আর দুই মা একসময়ে নিরঞ্জনে যান না। মহিষখাগী আগে যান। এই কিংবদন্তি আজও রয়েছে। দুই দেবীকে নিয়ে রয়েছে আলাদা কিংবদন্তিও। নবদ্বীপের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর সার্বভৌম আগমবাগীশের হাত ধরে শুরু হয় আগমেশ্বরীর আরাধনা। স্বয়ং আগমেশ্বরীর নির্দেশেই নাকি সার্বভৌম গঙ্গামাটি দিয়ে নির্মাণ করেছিলেন প্রতিমা।

  তারপর নিজেই মাথায় করে নিয়ে গিয়ে বিসর্জন দিয়েছিলেন মাকে। আজও কোজাগরী লক্ষ্মীপুজার দিন পূজিত হয় দেবীর পাটাতনের। এরপর শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। পুজোর দিন সকালে রং করা হয় প্রতিমাকে। এরপর মধ্যরাতে হয় চক্ষুদান। এবং এরপরই শুরু হয় পুজো। এখন যেখানে মহিষখাগীর পুজো হয়, সেই স্থানেই বাস করতেন এক সন্ন্যাসী। নিতান্তই খড়ের চাল বেঁধে থাকতেন তিনি। তাঁকেই কিনা স্বপ্নাদেশ দেন মা! আদেশ পেয়ে বিচলিত হন তিনি।সেই একই সময়ে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রও একই স্বপ্নাদেশ পেয়েছিলেন। এরপর তাঁর উদ্যোগেই তৈরি হয় মন্দির। যেহেতু ১০৮টি মহিষ বলি দিয়ে পুজোর সূচনা, তাই দেবীর নাম মহিষখাগী।

প্রতিবেদক

Ankita Jana