মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Papiya Adhikari: এইবার খুব কম বাজি ফোটায় আমার পোষ্যদের বিশেষ অসুবিধা হয় নি-মন্তব্য পাপিয়া অধিকারীর!

প্রকাশিত:

মূল বিষয়

বিজেপি বিধায়ক Papiya Adhikari বাজি পড়ানো নিয়ে বিতর্কিত কথা বলা শুরু করেন। কখনো বলেন বাজি পোড়ালে কিছু অসুখ সেরে যায়। আর এবার স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে স্বীকার করেছেন কালীপুজোর রাতে বেশ ভালো বাজি পুড়েছে সেখানে পাপিয়া বলেন, “আমার তো মনে হয় না। কালীপুজোয় বাজি ফাটবে না? কেউ কেউ চেষ্টা করেছিল বন্ধের।

পাপিয়া অধিকারী
পাপিয়া অধিকারী
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রবিবার থেকেই বিজেপি বিধায়ক Papiya Adhikari বাজি পড়ানো নিয়ে বিতর্কিত কথা বলা শুরু করেন। কখনো বলেন বাজি পোড়ালে কিছু অসুখ সেরে যায়। আর এবার স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে স্বীকার করেছেন কালীপুজোর রাতে বেশ ভালো বাজি পুড়েছে সেখানে পাপিয়া বলেন, “আমার তো মনে হয় না। টালিগঞ্জে শব্দবাজি একেবারেই কম। গান কম বেজেছে। একটা সুখের কথা, বাংলা গান শুনছে সবাই।” প্রতিবার শব্দবাজির আওয়াজে পোষ্যরা ভয় পেয়ে লুকিয়ে পড়ত। তবে এবার সেই সব হয়নি। তিনি বলেন, “কালীপুজোয় এবার যথেষ্ঠ কম বাজি ফেটেছে। আমার বাড়ির পোষ্যরা যেমন ঘুরে বেড়ায় তেমন ঘুরেছে। ওরা লুকিয়ে ঢুকে পড়েনি।” অর্থাৎ, বাড়ির পোষ্যদের তেমন অসুবিধা হয়নি বলেই বোঝাতে চেয়েছেন। বিজেপি বিধায়কের দাবি মাঝে চেষ্টা করা হয়েছিল যাতে বাজি ফাটানো বন্ধ হয়ে যায়। তিনি বলেন, “মাঝে বাজি ফাটানো বন্ধ হয়ে গিয়েছিল। কালীপুজোয় বাজি ফাটবে না। কেউ কেউ চেষ্টা করেছিল বন্ধ করার। সেই সব এখন চলবে না।”

এ দিকে, শহরের এক কালীপুজোর উদ্বোধনে গিয়ে সম্প্রতি ট্রোল হন বিধায়ক। বলেছিলেন, বাজি ফাটালে অসুখ-বিসুখ সেরে যায়। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এটা আলোর পুজো। দীপের পুজো। আমি কোনও কথা বললে, তার বিরুদ্ধে বললেই TRP বেড়ে যায়। তাদের ভিউস বাড়ে। আমি কাশলে, হাঁচলেও সেকু-মাকুরা ধরে নেবে। দীপ জ্বাললে সামাজিক অপদেবতা চলে যায়।” তারপরই তাঁর হুঁশিয়ারি, “অ্যান্টি বিজেপি কথা বললেই এবার আমরা ধরব।”

প্রতিবেদক

Ankita Jana