মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Encounter: এবার ধুলিয়ানে এনকাউন্টার - তবে কি বীরত্বের মালা পরতে চাইছে প্রশাসন ?

প্রকাশিত:

মূল বিষয়

 'এনকাউন্টার' শব্দটাকে লোকের মুখে মুখে এখন প্রচলিত করে দিয়েছে শুভেন্দু সরকার। বিচার শেষের আগেই গুলি করে হত্যা করো - এরই নাম এনকাউন্টার। গাইঘাটার পর এবার মুর্শিদাবাদ (Murshidabad)। মঙ্গলবার ভোরের পর দুপুরে ফের এনকাউন্টারের (Encounter) ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি।

 এনকাউন্টার
এনকাউন্টার
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'এনকাউন্টার' শব্দটাকে লোকের মুখে মুখে এখন প্রচলিত করে দিয়েছে শুভেন্দু সরকার। বিচার শেষের আগেই গুলি করে হত্যা করো - এরই নাম এনকাউন্টার। গাইঘাটার পর এবার মুর্শিদাবাদ (Murshidabad)। মঙ্গলবার ভোরের পর দুপুরে ফের এনকাউন্টারের (Encounter) ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি। সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। এনকাউন্টারে সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সামাউন শেখের মৃ্ত্যু হয়েছে বলে খবর। মুর্শিদাবাদের ধুলিয়ান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, সুজিত মণ্ডল খুনর ঘটনার পুনর্নিমানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সামাউনকে। সেখানেই পুলিশের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে ওই অভিযুক্ত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তখনই সামাউনকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই অভিযুক্তের।

  দু’মাস আগে সুজিত মণ্ডলকে ধুলিয়ান বাজার এলাকায় খুন করা হয়েছিল বলে অভিযোগ। খুন করে ওই বিজেপি নেতার দেহের একেকটি টুকরো একেকটি জায়গায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সামাউনের নাম। তবে রাস্তায় এনকাউন্টার হয়নি। এলাকার একটি হোটেলের ঘরে পুনর্নির্মান করা হচ্ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সামাউনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার কথা আগেও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সেপ্টেম্বর মাসে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানিয়েছিলেন, সুজিতকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ‘আমরা সিরিয়াসলি নিয়েছি’ বলে মুখ্যমন্ত্রী এই ঘটনার দায়িত্বভার সিআইডি-র হাতে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।এদিন ভোররাতে গাইঘাটায় ধর্ষণে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। সেখানেও ঘটনার পুনর্নিমাণ করতে যেতেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত।

প্রতিবেদক

Ankita Jana