মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা - মুখ্যমন্ত্রী!

প্রকাশিত: আপডেট:

মূল বিষয়

এবার আর শুধু বাংলার একক শক্তিতে নয়, সঙ্গে থাকবে কেন্দ্র। তারপরেই শেষ করা হবে ঘাটালের মাস্টার প্ল্যান। এটাকেই ডবল ডেকার সরকার বলেছেন Suvendu Adhikari। গঙ্গা ভাঙন রোধে দিল্লিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী 
মুখ্যমন্ত্রী 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  এবার আর শুধু বাংলার একক শক্তিতে নয়, সঙ্গে থাকবে কেন্দ্র। তারপরেই শেষ করা হবে ঘাটালের মাস্টার প্ল্যান। এটাকেই ডবল ডেকার সরকার বলেছেন শুভেন্দু অধিকারী। গঙ্গা ভাঙন রোধে দিল্লিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বিহার, ঝাড়খণ্ড ও বাংলাকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘাটাল মাস্টারপ্ল্যানে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আইটিআই কানপুর ও আইটিআই রূড়কি পরিকল্পনা তৈরি করবে। ১২টি স্পার তৈরি করা হবে। মঙ্গলবারের এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহার ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। গঙ্গার ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং নদীখাতে পলি তোলার কাজ-সহ একাধিক বিষয়ে বৈঠক হয়। সেই বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে।” দ্রুত সেই কাজ শুরু হবে। দেশের শীর্ষ আইআইটি কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

  এ ছাড়াও মালদহে গঙ্গার ব্যাপক ভাঙন চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। এবছরের বর্ষায় কালিয়াচকের ভূতনিচর ভয়াবহ বন্যা দেখেছে। মুখ্যমন্ত্রী পুজোর আগে সেখানে গিয়ে একাধিক ‘উপহার’ দিয়েছিলেন। সম্প্রতি মুখ্যসচিব মনোজ আগরওয়াল মালদহে গিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জেলা প্রশাসনের সঙ্গে। তারপর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকের পর বঙ্গে ফিরছেন মুখ্যমন্ত্রী।

প্রতিবেদক

Ankita Jana