Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: আট বছরের কন্যা সন্তানকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে! সলপ তেঁতুলকুলির ঘটনায় তদন্তে পুলিশ

Loading... রাজ্য
Howrah: আট বছরের কন্যা সন্তানকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে! সলপ তেঁতুলকুলির ঘটনায় তদন্তে পুলিশ
#Howrah News #Domjur #Kultali #Domjur News #Bengali News #West Bengal News #সংবাদ #তেঁতুলকুলি #শিশুমৃত্যু #বাবা হাতে মেয়ে খুন #ডোমজুড় খবর

তথাগত ঘোষ, হাওড়া: আট বছরের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করার বিস্ফোরক অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপ তেঁতুলকুলিতে। মৃত শিশুকণ্যার নাম একতা মণ্ডল (৮)। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফে তাঁর বাবা অনুপ মণ্ডল কে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। যদিও, মৃতার বাবার দাবি তিনিই প্রথমে মেয়েকে উদ্ধার করে কোনা হাসপাতালে নিয়ে যান। তারপর সেখান থেকে তাঁকে হাওড়ায় পাঠানো হয়। হাওড়া হাসপাতালে চিকিৎসকরা জানান শিশুকন্যাটির মৃত্যু ঘটেছে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার মামারবাড়ির সদস্যরা। মৃত শিশুর মামারবাড়ির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এই প্রসঙ্গে মৃত শিশুর দিদা অভিযোগ করেছেন, তাঁর নাতনিকে মশারির দড়িতে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে। জামাই নিজের মেয়েকে দেখতে পারতেন না। সেই আক্রোশেই এই খুন বলে তাঁর অভিযোগ। একই অভিযোগ করেছেন মৃত শিশুর মামা। তিনি বলেন, ভাগ্নিকে তার বাবা সহ্য করতে পারত না। ভাগ্নি তার বাবাকে যমের মতো ভয় পেত। এদিন সকালে তার দিদি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। পরে তাদের জামাই ভয় দেখিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে দিদি আর ভাগ্নিকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানেই ভয়াবহ কান্ড ঘটে গিয়েছে।

মৃত শিশুর মা জানিয়েছেন, তিনি পাশের ঘরে শাশুড়ীর কাছে ছিলেন। তাঁদের দুই সন্তান একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেকে ঘুম পাড়াতে গিয়েছিলেন তিনি। তারপরেই জানতে পারেন এই ঘটনা। মৃত শিশুর বাবার পরিবারের তরফে দাবি করা হয়েছে, শিশুকন্যাটি মশারির ফাঁসে আটকে মারা গিয়েছে। তবে, এতোটুকু বাচ্চার পক্ষে এভাবে মরা সম্ভব নয় বলে দাবি মৃত শিশুর মামারবাড়ির সদস্যদের। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। 

সর্বশেষ আপডেট: