Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: মনোজ তিওয়ারির অফিস ও সাধের ক্লাব থেকে উদ্ধার ত্রাণসামগ্রী, হাতিয়ার! উত্তপ্ত পরিস্থিতি

Loading... রাজ্য
Howrah: মনোজ তিওয়ারির অফিস ও সাধের ক্লাব থেকে উদ্ধার ত্রাণসামগ্রী, হাতিয়ার! উত্তপ্ত পরিস্থিতি
#Howrah News #Manoj Tiwari #Manoj Tiwari MLA #Baltikuri Netaji Balak Sangha #BJP #TMC #ত্রাণসামগ্রী উদ্ধার #মনোজ তিওয়ারি খবর #তৃণমূল কংগ্রেস #বালটিকুরি

তথাগত ঘোষ, হাওড়া: রাজ্যে সরকার পরিবর্তনের কিছুদিন পরেই মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের গোডাউন থেকে ত্রাণসামগ্রী উদ্ধার কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। শুক্রবার কার্যত একই ঘটনা ঘটল হাওড়া সদরের শিবপুর বিধানসভা কেন্দ্রে। প্রাক্তন তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির (Manoj Tiwari) কার্যালয় এবং একটি নির্দিষ্ট ক্লাব থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। শুক্রবারের এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে উত্তেজনা। এমনকি স্থানীয় ওই ক্লাব কে কেন্দ্র করেও উঠেছে একাধিক অভিযোগ। 


সূত্রের খবর, শুক্রবার সকালে হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যান ত্রিলোকেশ মণ্ডলের গোডাউন থেকে নানা ধরনের সরকারি ত্রাণ সহ একাধিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দাশনগর এলাকায় মনোজ তিওয়ারি ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই তৃণমূল নেতা যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, সেই ক্লাব থেকেই ত্রাণ সামগ্রীর পাশাপাশি ছুরি, হকিস্টিক এমনকি তরোয়াল পর্যন্ত উদ্ধার হয়েছে। এই ক্লাবের দুর্গাপুজোর প্রধান মুখ ছিলেন মনোজ তিওয়ারি। নিয়মিত ক্লাবে যাতায়াতও ছিল তাঁর। 


এই প্রসঙ্গে, বিজপি নেতা মনোজ গোস্বামী জানিয়েছেন, ‘সরকারের তরফে দেওয়া ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়নি। পরিবর্তে সেই ত্রাণ দিনের পর দিন অফিস এবং ক্লাবে আটকে রেখে দিয়েছিলেন তৃণমূলের গুণ্ডারা। একইসঙ্গে তিনি এও অভিযোগ করেছেন যে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে নিরোধের প্যাকেট পাওয়া গিয়েছে। 
এই প্রসঙ্গে মনোজ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আপাতত, এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি শিবপুরের প্রাক্তন বিধায়ক। যদিও, ইতিমধ্যেই মনোজ তিওয়ারি নিজের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ২৬ -এর বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর দলের শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দল ছেড়েছেন তিনি। অপরদিকে, শেষ বিধানসভা নির্বাচনে দলের তরফে প্রার্থীও করা হয়নি তাঁকে। অফিস এবং ক্লাব থেকে এই সমস্ত বিপুল পরিমাণের পণ্য উদ্ধার হওয়ার ঘটনায় যে সমস্ত অভিযোগ উঠছে, তাঁর কি প্রতিক্রিয়া দেবেন শিবপুরের প্রাক্তন বিধায়ক? এখন প্রশ্ন এটাই। সামগ্রিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। 

সর্বশেষ আপডেট: