শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিষয়টা খুব সামান্য হলেও যথেষ্ট সেনসিটিভ। ঘটনা হলো গত ১ জুলাই নদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। ওইদিন তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। সেই সময় বোরখা পরা নিয়ে মহুয়া বিতর্কিত মন্তব্য করে বলে অভিযোগ। সাংসদ বলেছিলেন, “এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন। তাহলে আপনাকে আর কেউ দেখতে পাবে না। আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগ হবে না।” আর এর পরেই সাংসদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। সেই কেস এখনো সুপ্রিম কোর্টে।
সেই মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছিল ঠিকই, তবে একই সঙ্গে আদালত জানিয়েছিল, তদন্ত চলবে। সংসদের অধিবেশন মিটলে থানায় গিয়ে হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মহুয়া। আগামী সপ্তাহে তাঁর মামলার শুনানির সম্ভাবনা। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ ছিল,পুলিশ আইন অনুযায়ী তদন্ত চালিয়ে যেতে পারবে। মহুয়া মৈত্রকে আগামী ১৪ আগস্ট বিকেল ৩টায় তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে হবে। মহুয়া তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হলে পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে—তাঁর দিকে ডিম ছোড়া না হয়। অথবা,অন্য কোনও ধরনের হয়রানি বা হেনস্থার শিকার না হন। আগামী ৫ অক্টোবর অথবা, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
