Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Malda: বীরভূমের পর এবার মালদহে ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! গ্রেফতার ৪

Loading... রাজ্য
Malda: বীরভূমের পর এবার মালদহে ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! গ্রেফতার ৪
#Malda News #Bengali News #West Bengal News #Malda Money Recovery #Bengali news #সংবাদ #মালদহ #অর্থ উদ্ধার #ব্যবসায়ী #মালদা টাকা উদ্ধার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বীরভূমের পর এবার মালদহে ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! রবিবার পুলিশ হানা দিতেই দেখা যায় ব্যবসায়ীর বিছানা-আলমারিতে শুধুই নোটের বান্ডিল। মিলেছে প্রচুর পরিমাণ কাফসিরাপ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেশিন নিয়ে গিয়ে টাকা গুনছে পুলিশ। এ প্রসঙ্গে এলাকার বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি বলেন, “কেউ ছাড় পাবে না। পুলিশকে নির্দেশ দেওয়া আছে। অপরাধীরা শাস্তি পাবে।”জানা গিয়েছে দিন কয়েক আগে বেআইনিভাবে কাফসিপার পাচারের অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুরে  তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ৪ জনকে। তাদের জেরা করেই মেলে মালদহের মঙ্গলবাড়ি এলাকার আবাসনের হদিশ। এরপরই ধৃতদের সঙ্গে নিয়ে সেই ঠিকানায় হানা দেয় পুলিশ।

  দেখা যায়, বিছানা-আলমারি জুড়ে শুধুই টাকা। সঙ্গে সঙ্গে আনা হয় টাকা গোনার মেশিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, চলছে গোনার কাজ। উল্লেখ্য, মালদহ সীমান্ত দিতে জাল নোট, গরু থেকে শুরু করে কাফ সিরাপ, পাচারের ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার এই ধরণের চক্রের মাথারা পুলিশের জালে ধরা পড়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এদিন উদ্ধার হওয়া টাকা মাদক পাচারের।  অভিযুক্ত ব্যবসায়ী স্রেফ টাকা রাখার জন্যই নাকি মালদহের ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন।  সেই মতোই সেখানে রাখা হয়েছিল নোট। মালিক কি জানতেন? ঘটনার নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? দ্রুতই তা জানা যাবে বলে আশাবাদী পুলিশ।

সর্বশেষ আপডেট: