মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Bisleri Water: বাংলাতেও বিসলারির জলে মিলল বিষাক্ত ক্ষতিকারক পদার্থ!

প্রকাশিত:

মূল বিষয়

বাংলাতেও দু’টি ল্যাবটেরিতে পরীক্ষা করে Bisleri জলে ব্যাকটেরিয়ার উপস্থিতি টের পাওয়া গিয়েছে। জল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, তেলিপাড়ার ওই কারখানা থেকে প্রাথমিক নমুনা সংগ্রহ করা হয়।

 বিসলারি
বিসলারি
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বাংলাতেও দু’টি ল্যাবটেরিতে পরীক্ষা করে Bisleri জলে ব্যাকটেরিয়ার উপস্থিতি টের পাওয়া গিয়েছে। জল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, তেলিপাড়ার ওই কারখানা থেকে সংগ্রহ করা নমুনা প্রাথমিক ল্যাবরেটরি এবং রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। দু’টি পরীক্ষাতেই ডাহা ফেল করে জল প্রস্তুতকারী সংস্থা। কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে জলে। মনে করা হচ্ছে, কোনওভাবে পাইপ ফেটে পানীয় জলে নর্দমার জল মিশে গিয়েছে। তার ফলে ব্যাকটেরিয়ার উপস্থিতি।

  জানা গিয়েছে, ব্যাকটেরিয়া পাওয়া যাওয়া জলটি ‘পিবি ২০১’ ব্যাচের। রিপোর্ট সামনে আসার পরই এই ব্যাচের জল বিক্রি বন্ধ করা হয়। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। এফএসএসএআই। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিসলেরি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলে রাখা ভালো, এর আগে এফএসএসএআই-এর আধিকারিকরা বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট থেকে ‘প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার’-এর নমুনা সংগ্রহ করেন। প্রথম পরীক্ষায় দেখা যায়, সংস্থার জলে ‘ব্রোমেটে’র মাত্রা নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। ব্রোমেট হল জল শোধনের সময় ওজোনের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হওয়া রাসায়নিক। নিরাপদ পানীয় জলে এই সর্বোচ্চ সীমা থাকা উচিত ০.০১ মিলিগ্রাম প্রতি লিটার। জলে এর পরিমাণ নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি ছিল। এরপরই এফএসএসএআই-এর
এরপরই এফএসএসএআই-এর তরফে বিসলেরির জলকে ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর এফএসএসএআই-এর রিপোর্টের বিরুদ্ধে আপিল করে সংস্থা। ফের নমুনা পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। সেখানে পরীক্ষার পর আরও বিপাকে পড়ে সংস্থা। দেখা যায়, ওই সংস্থার জলে রয়েছে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)। ব্রোমেট এবং PAHs দু’টিই ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক হিসেবে পরিচিত। ফলে দ্বিতীয় পরীক্ষাতেও এই সংস্থার জলকে ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করা হয়।

প্রতিবেদক

Ankita Jana