Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: নিজেদের ধর্ম পালন করুন, কিন্তু বন্দেমাতরমে সুর মেলাতেই হবে! নির্দেশ মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
Suvendu Adhikari: নিজেদের ধর্ম পালন করুন, কিন্তু বন্দেমাতরমে সুর মেলাতেই হবে! নির্দেশ মুখ্যমন্ত্রীর
#Suvendu Adhikari News #Bengali News #Vandemataram #West Bengal News #সংবাদ #শুভেন্দু অধিকারী #রাজনীতি #বন্দেমাতরম গান

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরের কাছ থেকে বাঁকড়া মসজিদ সরানোর বিষয়ে এদিন মুখ খোলেন শুভেন্দু। তিনি জানান, জাতীয় সুরক্ষা ও বিমানবন্দেরর নিরাপত্তা অগ্রাধিকার পাবে। নাম না করে এদিন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকেও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি ঘোষণা করেন, ১৬ আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে। নিজের নিজের ধর্মপালনে কোনও বাধা নেই। কিন্তু গাইতে হবে বন্দেমাতরম! মেচেদায় বিজেপির সাংগঠনিক সভার পরে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, বন্দেমাতরমের সময় ঠোট না নাড়ালে হবে না। এই নিয়ে নজরদারিও চলছে বলে হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ছাব্বিশের নির্বাচনের আগে মিথ্যা প্রচার করেছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের দেশ থেকে বিতারিত করা হবে, নমাজ পড়তে দেওয়া হবে না বলে বিতর্ক তৈরি করেছিল। কিন্তু বিজেপি কাউকে ধর্মপালনে বাধা দেয়নি। রাজ্যে বকরি ইদ পালিত হয়েছে, অস্ত্র বাড়িতে রেখে মহরমেই রাস্তায় বেরিয়েছিল মুসলিমরা। কাউকে বাধা দেওয়া হয়নি। 

  সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর বার্তা, “ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন। আইন মেনে চলবেন। তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু বন্দেমাতরম গাইতেই হবে। ঠোট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।”

মুখ্যমন্ত্রী আরও জানান, ১৬ আগস্ট রাজ্যজুড়ে আয়ুষ্মান দিবস পালিত হবে। ওই দিনই সোরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সংঘটিত হয়েছিল। তৃণমূল সরকার প্রতিবছর এই দিনে খেলা হবে দিবস পালন করত। আগামী ১৬ আগস্ট ১০০ দিন পূরণ করবে বিজেপি সরকার। সেদিন আয়ুষ্মান দিবস পালন করা হবে।

সর্বশেষ আপডেট: