শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার অভিষেক এক কড়া ঘটনার মুখোমুখি হতে চলেছেন। সূত্রের খবর বর্তমান মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করতে চলেছেন, আর সেখানেই অভিষেক সম্পর্কে আছে প্রচুর অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে কারও বাদ গিয়েছে হাত, কারও বাদ গিয়েছে পা। একাধিক বেসরকারি নার্সিংহোম থেকে জোরজুলুম করে নানা মূল্যবান চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম ছিনিয়ে আনা হয়েছিল। আবার শিবিরের আশপাশের এলাকা থেকে মাটি খুঁড়ে বহু মূল্যের ব্যবহৃত ও অব্যবহৃত ওষুধ উদ্ধার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের নামে কী চলেছে সেই দুর্নীতি নিয়ে আজ, শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির ফাইল প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি
আমফান দুর্নীতি-সহ নানা অভিযোগের তদন্তে সিএজি যে রিপোর্ট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সেই ক্যাগ-এর রিপোর্টও আজ বিধানসভায় পেশ করবেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতিকে সামনে আনতে চলেছেন মুখ্যমন্ত্রী। সিএজির রিপোর্টগুলি (মোট ২৮টি) পেশ হবে পরবর্তী অধিবেশনে আলোচনা ও সুপারিশগুলি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী গত বুধবারই জানিয়েছিলেন, যেখানে দুর্নীতির প্রমাণ মিলবে, সে প্রাক্তন মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা যত বড় নেতাই তিনি হোন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে। উল্লেখ্য সেবাশ্রয়ে বিনামূল্যে চিকিৎসার আড়ালে বিপুল অর্থ তছরুপ, বেসরকারি নার্সিংহোম থেকে জোর করে চিকিৎসা সরঞ্জাম ছিনতাই এবং চরম চিকিৎসার গাফিলতিতে রোগীদের পঙ্গু হয়ে যাওয়ার মতো একাধিক মারাত্মক অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল চলছে। এই সেবাশ্রয় শিবির নিয়ে শুক্রবার বিধানসভায় ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা একাধিক অভিযোগ তুলে সরব হন। সেবাশ্রয় শিবিরের নামে এলাকার খেলার মাঠ দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। সেই অস্থায়ী পরিকাঠামো তুলে মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত ২৪ লক্ষ টাকা সরকারি তহবিল থেকে খরচ করতে হবে। অভিযোগ, “ওই প্যান্ডেল রেখে দেওয়ার অর্থ ছিল, ৪ মে ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মীদের নিয়ে গিয়ে পালিশ করা। আমি এই বিষয়টি বিধানসভার নজরে আনছি। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি।”
