Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 29/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

WB Police Recruitment: রাজ্যে নিয়োগ হবে ১ লক্ষ পুলিশকর্মী! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Loading... রাজ্য
WB Police Recruitment: রাজ্যে নিয়োগ হবে ১ লক্ষ পুলিশকর্মী! ঘোষণা মুখ্যমন্ত্রীর
#West Bengal Police #West Bengal Police Recruitment #Suvendu Adhikari #Jobs #Bengali news #সংবাদ #নিয়োগ #পুলিশে নিয়োগ #পুলিশকর্মী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সরকারি ও বেসরকারি দুদিক থেকেই কর্মসংস্থান বাড়ানোই এখন নতুন সরকারের প্রধান কাজ। আর সেই দিকেই এগিয়ে যাচ্ছে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। রাজ্যে পুলিশের সংখ্যা বাড়াতে ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে বলে তিনি জানালেন। পুলিশকর্মীদের জন্য মাসিক রেশন ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার কথাও ঘোষণা করলেন শুভেন্দু। সিন্ডিকেট কাটমানি-সহ বিভিন্ন অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বরের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের মানুষ সকলে ফোন করতে পারবেন। তবে কেউ অপব্যবহার করবেন না। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দিলে উপকার পাবেন। মিথ্যা তথ্য দিলে আইন অনুযায়ী যা নিয়ম আছে তাই হবে।” রাজ্যের পুলিশকে আরও সক্রিয় করার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর তিন দিনের সফরে এসে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরও কীভাবে আধুনিক এবং গতিশীল করা যায়, তাই নিয়ে আলোচলা করেছেন।”

  রাজ্যে পুলিশকর্মীর সংখ্যা যথেষ্ট কম জানিয়ে শুভেন্দু বলেন, “ধাপে ধাপে ১ লক্ষ পুলিশকর্মী নিয়োগ হবে রাজ্যে। ৪৭ হাজার শূন্যপদ আছে। OBC জট কাটিয়ে উঠতে পেরেছি। ১৪ হাজার কনস্টেবল কাজে যোগ দেওয়ার জন্য ট্রেনিং নিয়ে বসে আছেন। তাদের দুর্গাপুজোর আগেই কাজে ব্যবহার করতে পারব।” পুলিশকর্মীর সংখ্যা নিয়ে উত্তর প্রদেশকে অনুসরণ করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা উত্তর প্রদেশের সরকারকে অনুসরণ করতে পারি, যেখানে প্রতি ১ লক্ষ জনগণ পিছু ২০০ জন পুলিশকর্মী রয়েছেন।”

সর্বশেষ আপডেট: