Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: তুমুল বৃষ্টিতে ভাসতে চলেছে বঙ্গ!

Loading... আবহাওয়া
Weather Update: তুমুল বৃষ্টিতে ভাসতে চলেছে বঙ্গ!
#Weather Update #Light Rain #Rainy Season #West Bengal #আবহাওয়া দপ্তর #সতর্কতা #হালাকা বৃষ্টি #উত্তরবঙ্গ #মেঘলা আকাশ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:আজও বৃষ্টি হবে - এমনই বার্তা আবহাওয়া দপ্তরের। সপ্তাহের প্রথম দিন সোমবার ফের ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। যদিও তারপরও ভ্যাপসা গরম কাটবে না বললেই চলে। বঙ্গোপসাগরের উত্তর ও পশ্চিমাংশে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি হবে। 

 আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এছাড়া হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বেশ ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। আজ সমুদ্র উত্তাল থাকতে পারে। যার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দফায় দফায় বৃষ্টি হবে কলকাতায়। কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। বরং আইএমডি জানিয়েছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে। শুধু তাই নয়, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ও বয়ে যেতে পারে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গের মতোই রাজ্যের উত্তরভাগের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ভিজতে পারে। এছাড়া অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যাঁর এখন উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন, সঙ্গে অবশ্যই রাখুন ছাতা। নইলে সমস্যা বাড়বে বই কমবে না।

সর্বশেষ আপডেট: