Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 29/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির দাপট, জলযন্ত্রনা শহরে!

Loading... আবহাওয়া
Weather Update: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির দাপট, জলযন্ত্রনা শহরে!
#Heavy rainfall #Thunder storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই দুর্বল হয়েছে নিম্নচাপ। তবে বৃষ্টি থামছে কই! বরং শনিবার সকালেও বর্ষণ দেখল কলকাতা। রাজ্যের রাজধানীর একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। এমনকী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বহু জেলায়। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, তাহলে ঠিক কেমন থাকবে আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া?

 শনিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে কলকাতার একাংশে। আর হাওয়া অফিস জানিয়েছে, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যের রাজধানীতে। তাই বাইরে বেরলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা। 
আবহাওয়া দফতর অবশ্যই দাবি করেছে, বৃষ্টির জন্য কোনও অতিরিক্ত সতর্কতা আজ নেই। তবে দিনে একাধিক সময় বর্ষণ সইতে হতে পারে। আশা করা হচ্ছে, গত দুইদিনের থেকে আজ আবহাওয়ার অনেকটাই উন্নতি হবে। এখন দেখার কখন রোদের মুখ দেখা যায় কলকাতায়। নিম্নচাপ দুর্বল হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই ভাবছেন দুর্যোগ বোধহয় কেটে গেল। যদিও বিষয়টা একবারেই তেমন নয়। বরং শনিবারও দারুণ বৃষ্টি সইতে হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে। বিশেষত, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিমি। তাই আজ অবশ্যই এই সব জেলার অধিবাসীরা সতর্ক থাকবেন।দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হলেও আজ থেকে আবহাওয়ার উন্নতির আশা রয়েছে। এখন দেখার, ঠিক কখন দুর্যোগ থেকে মেলে মুক্তি।

  অন্যদিকে এই বিষয়টারও আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। তাই যাঁরা উত্তরবঙ্গবাসীরা বা যাঁরা সেখানে ঘুরতে যাচ্ছেন, তাঁরা বাইরে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। নইলে অহেতুক ভিজতে হবে।

সর্বশেষ আপডেট: