Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 07/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট!

Loading... আবহাওয়া
Weather Update: সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট!
#Weather Update #Light Rain #Rainy Season #West Bengal #আবহাওয়া দপ্তর #সতর্কতা #হালাকা বৃষ্টি #উত্তরবঙ্গ #মেঘলা আকাশ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃষ্টি কিছুটা কমলেও সম্পূর্ণ বন্ধ হয় নি। সকালের দিকে মেঘলা আকাশ। বেশ মনোরম পরিবেশ। বেলা বাড়লেই তাপ বাড়ছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।ছাড়াও বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। 

  অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার মধ্যেও মালদা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ আপডেট: