মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
আবহাওয়া

Weather Update:অবশেষে স্বস্তির খবর দিল হাওয়া অফিস!

প্রকাশিত:

মূল বিষয়

দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া
আবহাওয়া
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে বেশ মনোরম পরিবেশ। আলিপুর আবহাওয়া দফতর অবশেষে স্বস্তির খবর দিল। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটের উপরে মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশি থাকবে উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে সোমbrবার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি থামেনি। বরং ভারী বৃষ্টি চলেছে বৃহস্পতিবার পর্যন্ত। তবে আপাতত দুর্যোগ কিছুটা হলেও কেটেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।  

  এদিকে, অতিবৃষ্টির কারণে ফরাক্কার কাছে বসে গিয়েছে রেললাইন। ধস নেমে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। রেল পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্যা যাত্রী। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলছে। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

প্রতিবেদক

Tathagata