মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Siliguri News: এই বছর আবার মোমবাতি ভুলে প্রদীপ কেনায় ঝুঁকছেন বাঙালি!

প্রকাশিত:

মূল বিষয়

উৎসবের সময় অব্যাহত। সামনেই কালীপুজো।কালীপুজো মানেই শুধু পুজো নয়, এ এক আবেগ, এ এক মাটির টান। আর সেই আবেগকে আরও উস্কে দিচ্ছে Siliguri শহরের জমজমাট বাজার।কালীপুজোর ঠিক আগের দিন, অর্থাৎ *ভূত চতুর্দশী*। বাংলার ঘরে ঘরে আজও অটুট এক প্রাচীন রীতি — *১৪ প্রদীপ জ্বালানো আর ১৪ শাক খাওয়া।

 মাটির প্রদীপ
 মাটির প্রদীপ
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উৎসবের সময় অব্যাহত। সামনেই কালীপুজো।কালীপুজো মানেই শুধু পুজো নয়, এ এক আবেগ, এ এক মাটির টান। আর সেই আবেগকে আরও উস্কে দিচ্ছে Siliguri শহরের জমজমাট বাজার।

কালীপুজোর ঠিক আগের দিন, অর্থাৎ *ভূত চতুর্দশী*। বাংলার ঘরে ঘরে আজও অটুট এক প্রাচীন রীতি — *১৪ প্রদীপ জ্বালানো আর ১৪ শাক খাওয়া।* বিশ্বাস করা হয়, এই দিনে আমাদের ১৪ পুরুষের আত্মারা মর্ত্যে নেমে আসেন, তাঁদের পথ দেখাতেই এই ১৪ প্রদীপের আলো। আর ১৪ শাক খেয়ে শরীর শুদ্ধ করা। এই রীতিকে ঘিরেই প্রতিবছর কালীপুজোর প্রাক্কালে Siliguriতে মাটির প্রদীপের চাহিদা থাকে তুঙ্গে।

আমাদের ক্যামেরা ঘুরলো শিলিগুড়ির বাজারগুলিতে। সকাল থেকেই রাস্তার দু'ধারে সারি সারি মাটির প্রদীপের পসরা। ছোট, বড়, নকশা করা — নানা আকারের প্রদীপ সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। কোথাও কুমোরটুলি থেকে আসা শিল্পী, কোথাও আবার স্থানীয় গ্রামের কারিগর।

বিক্রেতারা জানিয়েছেন বিক্রি তাড়াতাড়ি শুরু হয়েছে। গত দু'দিন ধরে ভালোই ভিড় হচ্ছে। আশা করছি এ বছর ভালোই বিক্রি হবে। মানুষ এখনও মাটির প্রদীপই খোঁজে।

ক্রেতাদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। কেউ কিনছেন ১৪টা, কেউ আবার ২৮টা — বাড়ির আনাচে-কানাচে আলো জ্বালানোর জন্য।

শহরের এই চিত্র বলে দিচ্ছে — যতই আধুনিকতা আসুক, বাঙালির শিকড় আজও মাটিতেই। এই মাটির প্রদীপের আলোয় অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির আগমন হোক — এটাই প্রার্থনা।

 

প্রতিবেদক

Ankita Jana