মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

Narendra Modi: রবি চাষের মরসুমে সারের উপর প্রচুর ভর্তুকি দাণ মোদি সরকারের!

প্রকাশিত:

মূল বিষয়

এবার মোদি সরকার(Narendra Modi) যথার্থ কৃষক বন্ধু হয়ে উঠেছেন। তিনি আগেও বলেছিলেন, কৃষকের বিকাশ না ঘটলে দেশের বিকাশ ঘটতে পারে না। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ভারতের সার রপ্তানিতে ধাক্কা লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেকথা মাথায় রেখে এবার বিরাট সিদ্ধান্ত নিল মোদি সরকার।

 মোদি সরকার 
মোদি সরকার 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার মোদি সরকার(Narendra Modi) যথার্থ কৃষক বন্ধু হয়ে উঠেছেন। তিনি আগেও বলেছিলেন, কৃষকের বিকাশ না ঘটলে দেশের বিকাশ ঘটতে পারে না। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ভারতের সার রপ্তানিতে ধাক্কা লেগেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেকথা মাথায় রেখে এবার বিরাট সিদ্ধান্ত নিল মোদি সরকার। একলাফে ৬৪ শতাংশ বাড়ানো হল সারের ভরতুকি। ৬২ হাজার ৩৭০ কোটি টাকা আলাদা করে এই খাতে বরাদ্দও করেছে কেন্দ্র। শীতকালে চাষের মরশুমে এই সিদ্ধান্তে কৃষকরা অনেকখানি উপকৃত হবেন। গত ফেব্রুয়ারি থেকে যুদ্ধের জেরে অশান্ত হয়ে রয়েছে পশ্চিম এশিয়া। ওই পথ দিয়েই বিপুল পরিমাণ সার আমদানি করে ভারত। কিন্তু গত ৯ মাস ধরে সার আমদানির ক্ষেত্রে একাধিক সমস্যা দেখা দিয়েছে যুদ্ধের জেরে। সেকারণে দেশ এবং আন্তর্জাতিক বাজারে সারের দাম হু হু করে বাড়তে থাকে। সেই ধাক্কা সামাল দিতেই বড়সড় ভরতুকির সিদ্ধান্ত নিল কেন্দ্র। 

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কয়েকদিন পরেই রবি শস্যের মরশুম শুরু হবে। তার জন্য প্রায় ৩৫ মিলিয়ন টন সার প্রয়োজন। কিন্তু বর্তমানে দেশ ২৩.৫ মিলিয়ন টন সার মজুত রয়েছে। সেই সারই যেন সুলভ মূল্যে কৃষকরা কিনতে পারেন, সেজন্য বিরাট ভরতুকির ঘোষণা। গম, ডাল এবং তৈলবীজ চাষের মরশুমে চাষের খরচ কমবে কেন্দ্রের এই সিদ্ধান্তে। আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত এই ভরতুকি কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। নাইট্রোজেনের ক্ষেত্রে প্রতি কেজিতে ৯৪.২১ টাকা, ফসফরাসে ৬৬.১১ টাকা, পটাশে ২.৩৮ টাকা এবং সালফারে ১০.৪২ টাকা ভরতুকি নির্ধারণ করা হয়েছে। এই বিপুল ভরতুকির জন্য কেন্দ্রের কোষাগার থেকে বরাদ্দ করা হয়েছে ৬২,৩৭০ কোটি টাকা। তার জন্য আগামী বছর কেন্দ্রীয় বাজেটে চাপ পড়তে পারে বলেও ওয়াকিবহাল মহলের আশঙ্কা।

প্রতিবেদক

Ankita Jana