শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার কর্ণসুবর্ণ এলাকায় ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াদের টাটা সুমোর ধাক্কা। ওই ঘটনায় কয়েকজন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও চারজন। তাদের মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেবেল ক্রসিং পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রের খবর, একটি ছোট গাড়িতে করে স্কুলের শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় একটি ট্রেন চলে যাওয়ার পর রেলগেট পার হওয়ার চেষ্টা করে গাড়িটি। কর্ণসুবর্ণ থেকে বহরমপুরের দিকে একটি এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ার পর লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়, সেই সময় স্কুল পড়ুয়াদের নিয়ে টাটা সুমো পার হচ্ছিল, হঠাৎ করেই কাটোয়ার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন চলে এসে ওই টাটা সুমো থেকে ধাক্কা মারে। স্কুল পড়ুয়াদের ওই টাটা সুমো দুমড়ে মুছড়ে যায়, ওই দুর্ঘটনার ফলে তিনজন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। একটি বেসরকারি স্কুলের ওই ছাত্রছাত্রী বলে জানা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ছুটে গেছে বহরমপুর থানার পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে গেট ম্যান।
