মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Madan Mitra: মদন কি তবে ঠেকায় পরে এগিয়ে গেলেন ঋতব্রত শিবিরে ?

প্রকাশিত:

মূল বিষয়

একেই বলে ঠেকায় পরে কাজ। গতকাল ইডি কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে ডাকার পরেই মদন তৎপর হয়ে ওঠেন ঋত শিবিরে যাবার জন্য।সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার ফের দুজনের ফোনে কথা হতে পারে। তারপরই স্পষ্ট হবে মদনের গতিবিধি। এদিকে আজই আনুষ্ঠানিকভাবে আসল তৃণমূলে যোগ দিতে চলেছেন বীরভূমের অনুব্রত।

মদন মিত্র
মদন মিত্র
শেয়ার করুন:

  শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: একেই বলে ঠেকায় পরে কাজ। গতকাল ইডি কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে ডাকার পরেই মদন তৎপর হয়ে ওঠেন ঋত শিবিরে যাবার জন্য। পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল তৃণমূল। এর নেপথ্যে যদি মূল দুজনের নাম করা হয়, তাঁরা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। মঙ্গলবার দুপুরে স্ত্রী ও পুত্রদের ইডি তলবের পর রাতেই সন্দীপন সাহার তালতলার বাড়িতে হাজির হন মদন। জানা যায়, প্রায় ২ ঘণ্টা সন্দীপনের বাবা অর্থাৎ এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করেন তিনি। দু’জনের দীর্ঘদিনের সম্পর্ক। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সাক্ষাৎ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।  যদিও গতকাল সন্দীপনের সঙ্গে দেখা হয়নি মদনের। এবিষয়ে সন্দীপন বলেন, “মদন দা দীর্ঘদিনের সংগঠক, বিরাট বড় মাপের নেতা। ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে, জানিয়েছেন দেখা করতে চান। দেখা হলে নিশ্চয়ই কী চাইছেন সেটা বুঝতে পারব। উনি আমাদের সঙ্গে আসছেন কিনা সেটাও ভালো করে কথা বললেই জানতে পারব।” 
  সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার ফের দুজনের ফোনে কথা হতে পারে। তারপরই স্পষ্ট হবে মদনের গতিবিধি। এদিকে আজই আনুষ্ঠানিকভাবে আসল তৃণমূলে যোগ দিতে চলেছেন বীরভূমের অনুব্রত মণ্ডল। বিধানসভায় গিয়ে ঋতব্রতর সঙ্গে তাঁর দেখা করার সম্ভাবনা রয়েছে। এদিকে বিকেলে একুশে জুলাই নিয়ে ঋত-পন্থীদের বৈঠক হবে তপসিয়ায় জাভেদ খানের কার্যালয়ে। বিধানসভা থেকে সকলের সঙ্গে প্রস্তুতি বৈঠকে যেতে পারেন অনুব্রত।
 

প্রতিবেদক

Tathagata