শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কোনো আজ্ঞত কারণে বা অজানা আঙ্গুলিহেলনে নন্দীগ্রাম ও রেজিনগরের প্রার্থীদের প্রতীক বদল হয়েই চলেছে। ভোর থেকে সরে দাঁড়ানোর খেলাও হয়ে চলেছে। এবার রেজিনগরে আর এস পি প্রার্থীর প্রতীক বদল। সোমবার রেজিনগর উপনির্বাচন থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন আরএসপি প্রার্থী বেলচা-কোদাল প্রতীকের বদলে আচমকা ‘বালতি’ প্রতীক দেওয়া হয়েছে বলে অভিযোগ। আরএসপি-র তরফ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, মনোনয়ন দেওয়ার সময়ও জানানো হয়নি যে প্রতীক পরিবর্তন করা হচ্ছে। নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়িয়েছে আরএসপি। সিপিএম ও আরএসপি উভয়েই এই কেন্দ্রে প্রার্থী দিয়েছিল।
এদিকে, প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নওশাদ সিদ্দিকী। কমিশনে চিঠি দিয়েছেন তিনি। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দেওয়ার প্রসঙ্গ তুলে নওশাদের প্রশ্ন, যে দলটি আগে ছিলই না, তারা কীভাবে রাতারাতি ‘রেকগনাইজড পার্টি’ হয়ে গেল?” তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তের পিছনে যে প্রক্রিয়া রয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই কারণেই কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে দাবি তাঁর। এই উপনির্বাচনে ফুটবলার প্রতীক পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শিবির আর ঋতব্রতরা লড়ছেন খাম প্রতীকে। প্রশ্ন উঠেছের বিজেপির কোনো প্রার্থীর কিন্তু প্রতীক বদলানো হয় নি। সবটা মিলিয়ে গণতন্ত্র কিন্তু প্রশ্নের মুখে।
