Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ritabrata Banerjee: 'দল কারো ব্যক্তিগত হতে পারে না'-মন্তব্য ঋতব্রতর!

Loading... রাজ্য
Ritabrata Banerjee: 'দল কারো ব্যক্তিগত হতে পারে না'-মন্তব্য ঋতব্রতর!
#Ritabrata Banerjee #TMCP #West Bengal #Political News #ঋতব্রত ব্যানার্জি #বাংলা #বিরোধী দলনেতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খেলা এবার সম্পূর্ণ জমে উঠেছে। মমতাপন্থী ও ঋতোপন্থী দুই তৃণমূলের সঙ্গে আলোচনা করে নির্বাচন বিকেলে জানিয়ে দিয়েছে কোনো দলই আসন্ন উপনির্বাচনে 'ঘাসফুল' প্রতীক  ব্যবহার করতে পারবে না। তারপরেই গভীর রাতে ঋতব্রত ফেসবুকে লেখেন, "এটা উত্তর কোরিয়া নয়। এখানে ব্যক্তিগত মালিকানা বলে কিছু হয় না।” বৃহস্পতিবার কমিশনে নথি নিয়ে শুনানিতে হাজির হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কমিশনে কী কথা হয়েছে, তা না জানালেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে প্রতীক পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেন কমিশনকে, দিয়েছেন প্রয়োজনীয় নথিও।

  কমিশন কোনও পক্ষকেই প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর, সেই রায়কে স্বাগত জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে গণতান্ত্রিক দেশে কোনও দলের মালিকানা কারও হাতে থাকতে পারে না, সেটাই এবার প্রমাণিত হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কমিশনের রায়ে প্রমাণিত যে রাজনৈতিক দল কখনও প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে না। এটা মগের মুলুক নয়। এটা উত্তর কোরিয়া নয়। এখানে ব্যক্তিগত মালিকানা বলে কিছু হয় না।” পরে আবার শুনানির সুযোগ থাকবে। শুক্রবার বৈঠক করে কোন নাম ও প্রতীক তাঁদের পছন্দ, সেটা কমিশনকে জানাবেন তাঁরা। কমিশনের সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করছেন তিনি। শুক্রবার মধ্যরাতে এক্স মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, “রাজনীতি এক চিরন্তন যুদ্ধ। প্রত্যেক ঘণ্টায়, প্রত্যেক মিনিটে, প্রত্য়েক সেকেন্ডের যুদ্ধ। এমন এক সংগ্রাম, যা প্রতিনিয়ত আমাদের স্বার্থ, অগ্রাধিকারকে বদলে দেয়।”

সর্বশেষ আপডেট: