শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে এক আইন, এক নীতি প্রয়োগের উপর জোর দিচ্ছে বিজেপি। দেশের ২১টি রাজ্যেতেই চালু হবে এই অভিন্ন দেওয়ানি বিধি। মুম্বইতে সেবা সংকল্প অভিযানে সামিল হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ওই দিন থেকে টানা ৩০ দিন সেবা সংকল্প অভিযান পালন করা হবে।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তিনি বলেন, “একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছি আমরা। আমার বিশ্বাস যে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত ২১টি রাজ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।” পশ্চিমবঙ্গ ও অসমও ইউসিসি চালু করার পরিকল্পনা করছে। এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় ঘোষণা। অমিত শাহ জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।
বর্তমানে ১৯টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় রয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ, দিল্লি, অসম, উত্তরাখণ্ড, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার, মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশ। দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপরে গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। অসমেও পাশ হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। মধ্য প্রদেশে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে রাজ্যগুলিতে আলাদা আলাদা নিয়ম থাকবে না। সকল ধর্ম, সম্প্রদায়ের জন্য একই আইন হবে। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকারে সকলের জন্য এক নিয়ম হবে। শুধু আদিবাসীদের এই নিয়ম থেকে সংরক্ষিত করা হচ্ছে।
