Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Ritabrata Banerjee:"অভিষেক বিদেশে পালিয়ে যেতে চাইছেন" -বিস্ফোরক ঋতব্রত! 

Loading... রাজ্য
Ritabrata Banerjee:"অভিষেক বিদেশে পালিয়ে যেতে চাইছেন" -বিস্ফোরক ঋতব্রত! 
#Ritabrata Banerjee #Abhisekh Banerjee #TMC #West Bengal #Kalighat Trinomul #ঋতব্রত ব্যানার্জি #অভিষেক বানেরজী #কালিঘাট তৃণমূল

 

 শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  একাধিকবার চিকিৎসার জন্য অভিষেক বিদেশে যেতে চাইলেও আদালত তা খারিজ করে দিয়েছে। কিন্তু অভিষেক কোনো না কোনোভাবে বিদেশে পালিয়ে যেতে পারে বলেই ঋতব্রত সংসয় প্রকাশ করেছে। তিনি বলেন, “অভিষেক বিদেশে পালিয়ে যেতে চাইছেন।” একজন সাংসদ হিসেবে অভিষেকের যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, তার সুবিধা নিয়েই ডায়মন্ড হারবারের সাংসদ অন্য দেশে আশ্রয় নেওয়ার ফন্দি আঁটছেন বলে দাবি ঋতব্রতর। অভিষেককে নিশানা করে সাংবাদিক বৈঠকে ঋতব্রত বলেন, “দেখুন, এখানে আমরা যারা রয়েছি, সবার পাসপোর্টের রং নীল। আমি যখন এমপি ছিলাম, প্রথমে ৬ বছর ও পরে ১৫ মাস, আমার পাসপোর্টের রং ছিল লাল। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানা ধরনের সুযোগ সুবিধা থাকে। খেয়াল রাখবেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েই বিজয় মালিয়া চলে গিয়েছিলেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানা ধরনের সুযোগ সুবিধা থাকে। পৃথিবীর অধিকাংশ দেশে তো ভিসাই লাগে না। খুব অল্প কয়েকটি দেশে ভিসা লাগে। এবং আরও নানা ধরনের ডিপ্লোম্যাটিক সুরক্ষা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডাররা পান।”

এরপরই অভিষেককে আক্রমণ করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “এই চার্টার্ড মাফিয়া তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার। এবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই সেখানে গিয়ে যদি পাসপোর্টটা সারেন্ডার করে আশ্রয়ের আবেদন করেন, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ফিরবে না। পালিয়ে যেতে চাইছে। পালিয়ে যেতে চাইছে বলেই হাইকোর্ট বলে দিল এসএসকেএম-এ যেতে। ওর বাড়ি থেকে এসএসকেএম অল্প দূরত্ব। হ্যাঁ হতে পারে, এসএসকেএম-এ কিছু হাঁটতে হলে ডিম খাওয়ার ভয় থাকতে পারে। কিন্তু, যেহেতু হাইকোর্ট বলেছে এসএসকেএমে যাওয়ার কথা। এসএসকেএম-র ডাক্তারদের বোর্ডের সামনে হাজির হওয়ার কথা। সেটা না করে উনি চলে গেলেন সুপ্রিম কোর্টে।

সর্বশেষ আপডেট: