Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Swimmer: ক্যাটলিনা চ্যানেল জয় বঙ্গকন্যা আফরিন যাবির!

Loading... রাজ্য
Swimmer: ক্যাটলিনা চ্যানেল জয় বঙ্গকন্যা আফরিন যাবির!
#Swimmer #Medinipore #Swimming #West Bengal #Afrin Zabi #আফরিন যাবি #সাঁতারু #মেদিনীপুর #বঙ্গকন্যা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রশান্ত মহাসাগরের ক্যাটলিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন যাবি। ২২ সেপ্টেম্বর আমেরিকার স্থানীয় সময় রাত ১১ টা নাগাদ ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে সাঁতার শুরু করেন তিনি। প্রবল ঢেউ, প্রতিকূল স্রোত, রাতের অন্ধকার ও জেলিফিশের বাধা পেরিয়ে গন্তব্যে পৌঁছন আফরিন। দীর্ঘ ৩২.৫ কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় লেগেছে ১৫ ঘন্টা ৫১সেকেন্ড। এর আগে আফরিন ২০২৫ সালের ২৯ জুলাই ১৩ ঘণ্টা ১৩ মিনিটে ইংলিশ চ্যানেল এবং ২০২৬ সালের মে মাসে ৭ ঘণ্টা ৫ মিনিটে পাক প্রণালী অতিক্রম করেছিলেন তিনি।
আফরিনের বাবা পিয়ার আলী জানান, ক্যাটলিনা চ্যানেল জয়ের পথ অত্যন্ত কঠিন ছিল। সমুদ্রে ব্লু হোয়েল, সি লায়ন ও তিমি দেখা গিয়েছিল । যদিও সেই গুলি আফরিনের নজরে আসেনি। তবে আফরিনকে জেলিফিশের কারণে সমস্যায় পড়তে হয়। মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিনের এই সাফল্যে খুশি পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা। আগামী দিনে আফরিন আরো জয় করবে এটার অপেক্ষায় মেদিনীপুর বাসী।

সর্বশেষ আপডেট: