Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Amit Shah: তিনদিনের সফরে আজ বাংলায় আসছেন অমিত শাহ 

Loading... রাজ্য
Amit Shah: তিনদিনের সফরে আজ বাংলায় আসছেন অমিত শাহ 
#Amit Shah #West Bengal #Politics #Political News #অমিত শাহ #স্বরাষ্ট্রমন্ত্রী #দিল্লি #বাংলা সফর #কর্মসূচী

 

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  ঠাসা কর্মসূচি নিয়ে আজ বাংলায় আসছেন দেশের স্বরাষ্ট্রেমন্ত্রী অমিত শাহ। মূলত  উত্তরবঙ্গের চিকেনস নেক নিয়েই তাঁর কিছু কাজ আছে। এছাড়াও আছে প্রচুর প্রকল্প।
১৭, ১৮ ও ১৯ জুলাই, এই তিনদিন বাংলায় থাকবেন তিনি। আর এই তিনদিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। এই সময় তিনি সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে রাজ্যের আইন-শৃঙ্খলা, সুশাসন এবং উন্নয়নমূলক প্রকল্পকে কেন্দ্র করে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। 
১৭ জুলাই, শুক্রবার বাংলায় আসছেন শাহ। ১৮ জুলাই থেকেই তিনি ভীষণই ব্যস্ত হয়ে পড়বেন। শুরু হয়ে যাবে পরপর কর্মসূচি। শনিবার তিনি শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করবেন। এরপর বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত চৌকিতে জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন শাহ। সেখানে তিনি তাঁদের উৎসাহ দেবেন বলেও জানা গিয়েছে। এছাড়া এদিনই বিএসএফ-সংক্রান্ত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এখানেই শেষ নয়, ১৮ জুলাই পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন শাহ। এছাড়া রাজ্যে তিনটি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) এবং ভারতীয় সাক্ষ্য আইন (বিএসএ)-এর বাস্তবায়ন পর্যালোচনা করবেন। সেই সঙ্গে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন ব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা বৈঠকেও সভাপতিত্ব করবেন শাহ বলে জানা যাচ্ছে।
  ১৯ জুলাই মূলত কলকাতায় কর্মসূচি রয়েছে শাহের। সকালে কলকাতায় পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি। এরপর আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে ‘মিউজিয়াম অফ ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। এছাড়া কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অমূল ডেয়ারির দই প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন। আর এই শিলান্যাসের মাধ্যমেই পশ্চিমবঙ্গে লগ্নির বিষয়ে শিল্পপতিদের উদ্দেশে বার্তা দিতে পারেন শাহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
 

সর্বশেষ আপডেট: