Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Nabanna: অবশেষে রাইটার্স বিল্ডিং ফিরছে স্বমহিমায়!

Loading... রাজ্য
Nabanna: অবশেষে রাইটার্স বিল্ডিং ফিরছে স্বমহিমায়!
#Nabanna #West Bengal #Writer's Building #Writer's #রাইটার্স #নবান্ন #পশ্চিমবঙ্গ #প্রশাসনিক ভবন

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ৫০ শতাংশ সংস্কারের কাজ প্রায় শেষ। বাকি কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আদানি গোষ্ঠীর হাতে। যে পর্যন্ত কাজ হয়েছে তাতেই মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু দপ্তর চলে আসবে রাইটার্স-এ। রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনতলায় মুখ্যমন্ত্রী-সহ অন্তত ছয়জন মন্ত্রীর বসার ব্যবস্থা করছে পূর্ত দফতর। মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জন্যও ঘর প্রস্তুত করা হচ্ছে মহাকরণে। জানা গিয়েছে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের ঘর থাকবে রাইটার্সে।

 এদিকে, রাইটার্সের সামগ্রিক সংস্কারের দায়িত্ব আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সেক্ষেত্রে আদানি গোষ্ঠীর সঙ্গে কী আলোচনা হবে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে রাজ্য। সংস্কারের জন্য প্রাক্তন হেরিটেজ কমিশন সদস্য স্থপতি রঞ্জন মিত্রকে দায়িত্ব দিয়েছে আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই মহাকরণ পরিদর্শন করেছেন তিনি।পূর্ত দফতরের দাবি, আগের সংস্কারে ইউরোপীয় টালি-সহ একাধিক ঐতিহাসিক সম্পদ হারিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। ঐতিহ্য রক্ষা করে নতুন করে সংস্কারই এখন বড় চ্যালেঞ্জ। ২০১৩ সালে সচিবালয় নবান্নে সরানোর পর, ১৩ বছরেও রাইটার্সের সংস্কারের ৫০ শতাংশ কাজ শেষ হয়নি বলেই দাবি। এখন দেখার, কবে নাগাদ সম্পূর্ণ কাজ শেষ হয়। বাম আমলে গঠিত নবান্ন তৈরী হয়েছিল স্থানীয় ব্যবসায়ীদের জন্য। এবার তাদের হাতে তুলে দিতে হন নবান্নকে।

সর্বশেষ আপডেট: