Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bagnan: কোটি টাকার দুর্নীতির অভিযোগ! বাগনানের বিধায়ক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জেলা পরিষদের সামনে বিক্ষোভ

Loading... রাজ্য
Bagnan: কোটি টাকার দুর্নীতির অভিযোগ! বাগনানের বিধায়ক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জেলা পরিষদের সামনে বিক্ষোভ
#Bagnan News #Bagnan MLA #BJP #TMC #Arunava Sen #Raja Sen #Howrah News #সংবাদ #রাজনীতি #হাওড়া জেলা পরিষদ #রাজা সেন #প্রেমাংশু রানা

তথাগত ঘোষ, হাওড়া: বাগনান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ। বিস্ফোরক অভিযোগ তুলে হাওড়া জেলা পরিষদের সম্মিলনী ভবনের সামনে অবস্থান বিক্ষোভে শতাধিক বিজেপি কর্মী সমর্থক। বিক্ষোভের জেরে শুক্রবার বিকেল ৪ টে নাগাদ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। জেলা পরিষদের অফিসের সামনে বসে টানা স্লোগান দিতে থাকেন বাগনানের বিজেপি কর্মীরা।

এদিন একাধিক বিক্ষোভের অভিযোগ নিয়ে প্রেমাংশু রানার নেতৃত্বে ডেপুটেশন জমা দেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিধায়ক একাধিক দুর্নীতির জাল বিস্তার করে রেখেছেন। কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জেলা পরিষদের সভাধিপতি গোপা ঘোষ ও সহ সভাধিপতি তুষারকান্তি ঘোষের তরফে ডেপুটেশন গ্রহণ করার পাশাপাশি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সভাধিপতি জানিয়েছেন, 'বাগনানের পাশাপাশি হাওড়া জেলার বেশ কিছু অংশ থেকে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আমরা সমস্ত অভিযোগের উপর নজর রাখছি। আজ বাগনান থেকে বিজেপি কর্মীরা এসে যে ডেপুটেশন দিয়েছেন, তা গ্রহণ করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে অবশ্যই কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। 

তবে, একইসঙ্গে প্রেমাংশু রানা জানিয়েছেন ৭২ ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তীকালে তাঁরা আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, 'দীর্ঘ সময় ধরে বাগনানের বিধায়ক ও তাঁর স্ত্রী দুর্নীতি করে আসছেন। কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে। আজ আমরা জেলা পরিষদে অভিযোগ জমা দিয়েছি। সভাধিপতির তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে, কড়া পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও বড় আন্দোলনের পথে হাঁটব।'

সর্বশেষ আপডেট: