Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Bankra Protest: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! বিক্ষোভে উত্তপ্ত বাঁকড়া ৩ নং গ্রাম পঞ্চায়েত

Loading... রাজ্য
Bankra Protest: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! বিক্ষোভে উত্তপ্ত বাঁকড়া ৩ নং গ্রাম পঞ্চায়েত
#Howrah #Howrah News #Bankra Protest #Bankra News #Bengali News #West Bengal #TMC #BJP #সংবাদ #রাজনীতি #বাঁকড়া খবর #রাজনীতির খবর

তথাগত ঘোষ, হাওড়া: দুর্নীতির অভিযোগে উত্তাল বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত, বিক্ষোভের মাঝে চলল ভাঙচুর। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু, অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সকালে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে বিক্ষোভকারীদের একাংশ পঞ্চায়েত অফিসে রীতিমতো ভাঙচুর চালায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। অপরদিকে, সমস্ত ধরনের অভিযোগ অস্বীকার করেছেন বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ। তাঁর দাবি, তিনি নিয়ম মেনেই সমস্ত কাজ করছেন এবং সব ধরনের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

সর্বশেষ আপডেট: