Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 31/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Baruipur:বারুইপুর কাণ্ডে মূল অপরাধীকে 'এনকাউন্টার' এর কারণ জানতে চাইলো কলকাতা হাইকোর্ট!

Loading... রাজ্য
Baruipur:বারুইপুর কাণ্ডে মূল অপরাধীকে 'এনকাউন্টার' এর কারণ জানতে চাইলো কলকাতা হাইকোর্ট!
#Baruipur #Calcutta Highcourt #Case #বারুইপুর #কলকাতা হাইকোর্ট #রিপোর্ট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কোনো সভ্য দেশে এখন আর এনকাউন্টার শব্দটাকে মেনে নেয় না। শাস্তি দেবে আদালত কোনো মন্ত্রী বা পুলিশ নয়। কিন্তু বারুইপুর কাণ্ডে পুলিশ নিজেই হত্যা করার দায়িত্ব নিয়ে নিয়েছে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হল, সে ব্যাপারে জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অগস্ট।আবেদনকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী শিলাদিত্য রক্ষিত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে। এদিন সেই মামলারই শুনানি ছিল।

  আবেদনকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে উল্লেখ করেন, “পুলিশের উচিত ছিল উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা। পুলিশের নিরাপত্তা যদি সঠিক থাকত, তাহলে পুলিশের রিভলবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটত না। পুলিশের এই দাবি সম্পূর্ণভাবে মনগড়া। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।” রাজ্য জানায়, সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার জন্য গুলি চালানো হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে পুলিশ প্রশাসনের বিস্তারিত রিপোর্টের প্রয়োজন। পুলিশ প্রশাসনকে হলফনামা আকারে রিপোর্ট জমা করতে হবে।

সর্বশেষ আপডেট: