মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

North Bengal Earthquake: ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ!

প্রকাশিত:

মূল বিষয়

 বৃহস্পতিবার সকাল ৪. ৩৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে জলপাইগুড়ি ও আশেপাশের অঞ্চল(North Bengal)। আচমকা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে ঘুমের মধ্যেই বেশি মানুষ ছিলেন ফলে টের পাননি কেউ-কেউ। এ দিন, মূলত জলপাইগুড়ি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৫.১।

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গ
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল ৪. ৩৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে জলপাইগুড়ি ও আশেপাশের অঞ্চল(North Bengal)। আচমকা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে ঘুমের মধ্যেই বেশি মানুষ ছিলেন ফলে টের পাননি কেউ-কেউ। এ দিন, মূলত জলপাইগুড়ি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল নেপালে কোশি প্রদেশের থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে। এর জেরে ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চিনের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। 

এর আগে ১২ নভেম্বর ভোরে যে ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরবঙ্গে। রিখটার স্কেলে ৪.৯ মাত্রার কম্পন অনুভূত হয়। ভোর ৪টে বেজে ৩০ মিনিট নাগাদ প্রায় ২৯ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয়। তখনও উৎসস্থল ছিল নেপাল। বস্তুত মাস দু’য়েক আগে প্রকৃতির তাণ্ডব মৃত্যুমিছিল দেখেছিল নেপাল। ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে ১৪৫৫ জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হন ৫ হাজারের বেশি মানুষ। একবার নয় পরপর দুবার হড়পা বান আসে সেখানে। ত্রিশূলী ও ভোটকোসি নদীর তাণ্ডবে প্রাণ হারান বহু মানুষ।

প্রতিবেদক

Ankita Jana