Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

LPG Gas Cylinder: কমলো বাণিজ্যিক গ্যাসের দাম,খুশির আবহাওয়া বনিক মহলে!  

Loading... রাজ্য
LPG Gas Cylinder: কমলো বাণিজ্যিক গ্যাসের দাম,খুশির আবহাওয়া বনিক মহলে!  
#Commercial LPG #LPG Cylinder #Kolkata #গ্যাস #বাণিজ্যিক গ্যাস #কলকাতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দামের গ্যাসের দাম নতুন করে মূল্যায়ন করা হয়। তাতে কখনো দাম বারে আবার কখনো কমে। তবে মধ্যেপ্রাচ্যে যুদ্ধর প্রেক্ষিতে দাম বেড়েই চলেছিল। এবার দাম কমেছে। তবে বাণিজ্যক গ্যাস। ২০৯ টাকা দাম কমে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২৮৭২ টাকা ৫০ পয়সা। ১ অগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম কমায় উপকৃত হবেন হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকরা। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রইল। হরমুজ প্রণালীতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় গত মাসে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছিল ৩০৮১.৫০ টাকা। এই মাসে ফের ২০৯ টাকা দাম কমল। তার আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত বাধার পর এলপিজি সিলিন্ডারের দাম বেশ কয়েকবার বেড়েছিল। কারণ, মধ্য প্রাচ্যে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা পড়ে। 

আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহে টান পড়ে। ভারতীয় তেল বিপণন সংস্থাগুলির আমদানি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এক সময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে থাকলেও, ধারাবাহিকভাবে দাম বাড়ার ফলে তা বেড়ে ৩২৫৫.৫০ টাকায় পৌঁছে যায়। এতে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং শিল্পের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়। গত মাসে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করার পরই বাণিজ্যিক গ্যাসের দাম কমায় কেন্দ্র। এর আগে সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার দেশীয় তেল শোধনাগারগুলিকে প্রোপেন ও বিউটেনের ব্যবহার বাড়িয়ে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছিল।

সর্বশেষ আপডেট: