Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 04/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Cooch Behar: ধর্ষণের পর গলায় প্যান্ট পেঁচিয়ে খুনের অভিযোগ! দিনহাটায় পাটখেত থেকে উদ্ধার নাবালিকার দেহ

Loading... রাজ্য
Cooch Behar: ধর্ষণের পর গলায় প্যান্ট পেঁচিয়ে খুনের অভিযোগ! দিনহাটায় পাটখেত থেকে উদ্ধার নাবালিকার দেহ
#Dinhata Minor Rape #Dinhata Minor Death #Dinhata News #Bengali News #West Bengal News #Cooch Behar News #সংবাদ #দিনহাটা ধর্ষণ #নাবালিকা মৃত্যু #দিনহাটা খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের চাঞ্চল্যকর ঘটনা। এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর এই অভিযোগ কে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটা এলাকা (Dinhata Minor Rape Case)। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় একটি পাটের খেত থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ধর্ষণের পর নাবালিকার পরনে থাকা প্যান্ট দিয়েই গলায় পেঁচিয়ে তাঁকে খুন করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে কোচবিহার জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

সূত্রের খবর, ওই নাবালিকার পরিবারের তরফে করা অভিযোগের তথ্য অনুসারে, বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিল সে। কিন্তু, রাত হলেও বাড়িতে ফিরে আসেনি। ফলে, চিন্তায় পড়ে নাবালিকার পরিবার। পরিস্থিতির উপর লক্ষ্য রেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয়রাও সাহায্যে এগিয়ে আসেন।  

কিছু সময় পরেই স্থানীয় এলাকায় একটি পাটের খেত থেকে নাবালিকার প্রাণহীন দেহ উদ্ধার হয়। সেই সময় নাবালিকার গলায় প্যান্ট জড়ানো অবস্থাতেই ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে অনুমান, ওই নাবালিকা কে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীদের তরফে দ্রুত অপরাধীদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। 

সর্বশেষ আপডেট: