Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Damayanti Sen: শেষবার দেখা মিলেছে শ্রীরামপুরে! ৩৬ ঘন্টা পরেও খোঁজ নেই দময়ন্তীর

Loading... রাজ্য
Damayanti Sen: শেষবার দেখা মিলেছে শ্রীরামপুরে! ৩৬ ঘন্টা পরেও খোঁজ নেই দময়ন্তীর
#Damayanti Sen Missing #Howrah #Bengali News #Rifle Shooter #Damayanti Sen Missing News #সংবাদ #হাওড়া #দময়ন্তী সেন #নিখোঁজ দময়ন্তী সেন

তথাগত ঘোষ, হাওড়া: গতকাল থেকে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। রহস্যজনক ভাবেই নিখোঁজ ১৫ বছরের কিশোরী। তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ। কিন্তু, আশঙ্কার বিষয় প্রায় ৩৬ ঘন্টা অতিক্রম করে গেলেও এখনও পর্যন্ত দময়ন্তী সেনের কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে, প্রকাশ্যে এসেছে কিছু নয়া তথ্য। পুলিশের মাধ্যমে সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রথের দিন দুপুর ১ টা বেজে ২০ মিনিট নাগাদ শ্রীরামপুরে মহেশের রথতলা এলাকায় তাঁকে শেষবার দেখা গিয়েছে। 

এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার প্রসঙ্গে জানিয়েছিলেন দময়ন্তীর মা মৌমিতা রায় সেন। সেই পোস্টে কয়েকজন জানিয়েছেন তাঁরা শেষবার তাঁকে শ্রীরামপুরের বটতলায় দেখতে পেয়েছিলেন। এই সম্পূর্ণ তথ্য সহ শুক্রবার সন্ধ্যায় আরও একটি পোস্ট করেছেন দময়ন্তীর মা মৌমিতা। তিনি লিখেছেন, ‘গতকালের পোস্টের পর একটি মাত্র নতুন তথ্য পাওয়া গেছে। পুলিশের মাধ্যমে সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে যে আমার মেয়ে দময়ন্তী সেন-কে গতকাল দুপুর ১টা ২০ মিনিট নাগাদ শ্রীরামপুরের মাহেশ রথতলা এলাকায় শেষবার দেখা গিয়েছিল। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকজন জানিয়েছেন যে তাঁরা শ্রীরামপুরে বটতলায় তাকে দেখতে পেয়েছিলেন।‘

একইসঙ্গে তিনি আরও লিখেছেন যে, ‘কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আরও প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আমার মেয়ে বাড়ি ফেরেনি এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শ্রীরামপুর, রিষড়া, মাহেশ এবং আশেপাশের এলাকার সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, দয়া করে এই পোস্টটি যত বেশি সম্ভব শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার বা একটি তথ্য হয়তো আমার মেয়েকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।‘

স্পষ্টভাবেই এখনও খোঁজ না মেলার কারণে আশঙ্কায় রয়েছে দময়ন্তীর পরিবার। তাঁর খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ বাহিনী। দ্রুত মেয়েকে ফিরে পাওয়া যাবে বলে আশায় রয়েছে দময়ন্তীর পরিবার। 

সর্বশেষ আপডেট: