Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 21/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Birbhum: ভিন্ন চিত্রের সাক্ষী থাকলো বীরভূমের বক্রেশ্বরে আশা ভক্তগন 

Loading... রাজ্য
Birbhum: ভিন্ন চিত্রের সাক্ষী থাকলো বীরভূমের বক্রেশ্বরে আশা ভক্তগন 
#Birbhum #Bokreshwor Temple #Satipith #বীরভূম #৫১ সতীপীঠ #উষ্ণ প্রসবন #বক্রেশর #শ্রাবণ মাস

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শিব মন্দির একটি অন্যতম সনাতনী হিন্দু তীর্থক্ষেত্র। একই সঙ্গে এটি ৫১টি সতীপীঠের মধ্যে একটি। এখানে এলে আপনি দেখতে পাবেন প্রায় ১০ ফুট উচ্চতার শ্বেত প্রবালের শিবলিঙ্গ বক্রনাথ রয়েছে, আর এই মন্দিরের পাশেই ঔষধি গুণসম্পন্ন বেশ কয়েকটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে। আর এই মন্দিরে শীতের সময় এবং বিশেষ করে শ্রাবণ মাসে ভক্তদের ঢল নামে।

আর আজ সোমবার শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের সোমবারে মন্দিরের গর্ভগৃহে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালা এবং পুজো করা যাবে না এমনই সিদ্ধান্ত নিয়েছে বক্রেশ্বর শিবক্ষেত্রের সেবায়তরা।  আর সেই কারণেই প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার গুলিতে বিশেষ বিশেষ শিবক্ষেত্র বা মন্দিরে শিব ভক্তদের ভিড় উপচে পড়ে। বীরভূম জেলাতেও একাধিক বহু প্রাচীন শিব মন্দির রয়েছে।আর এবার পুলিশ প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ একত্রিত হয়ে এই সিদ্ধান্তটি তারা নিয়েছেন এবং মানুষের সুবিধার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারাও। পুলিশ কর্মকর্তারা এদিন জানিয়েছেন
বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢেলে পূর্ণ লাভ অর্জনের জন্য হাজার হাজার শিব ভক্ত ভিড় জমান মন্দিরে। তাই এই মন্দিরে আগত ভক্তদের কথা মাথায় রেখে বীরভূমের বক্রেশ্বর মন্দিরের সেবায়েত ও মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে  সোমবার গুলিতে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে এবং পুজো করতে পারবেন না ভক্তরা।এর পরিবর্তে ভক্তরা জল ঢালবেন নির্দিষ্ট করে দেওয়ার চোঙায় এবং সেই চোঙার জল সরাসরি বাবার শিবের মাথায় পড়বে। এই নিয়ম দেশের বিভিন্ন শিবক্ষেত্রে চালু থাকলেও বক্কেশ্বরে এই নতুন নিয়ম চালু হয়। 
 

সর্বশেষ আপডেট: