Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Dilip Ghosh: বাসের ভাড়া বাড়ানোর পক্ষে সায় দিলীপ ঘোষের!

Loading... রাজ্য
Dilip Ghosh: বাসের  ভাড়া বাড়ানোর পক্ষে সায় দিলীপ ঘোষের!
#Dilip Ghosh #West Bengal #Bus #Bus Fare #Arjun Singh #West Bengal #পশ্চিমবঙ্গ #বাস ভাড়া #ভাড়া বৃদ্ধি #দিলীপ ঘোষ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের রিভেনিও বাড়াতে এই মুহূর্তে বাস ভাড়া বাড়ানো খুবই প্রয়োজন - জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার পরিবহন মন্ত্রী অর্জুন সিং বাসভাড়া বাড়ানোর পক্ষে রায় দিয়েছেন। অর্জুন সিং মনে করেন যে, এখন যা পরিস্থিতি তার নিরিখে বাস ভাড়া বাড়ানো উচিত। তবে এর পাশাপাশি তিনি এও আশ্বস্ত করে বলেছেন, ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার মানও উন্নত ও সুনিশ্চিত করতে হবে। এ দিন দিলীপ ঘোষ বললেন, “সরকারি সংস্থাগুলিকে কমজোর করার চল চলে এসেছে। এটা চলতে পারে না কোনও সভ্য দেশে। আমরা মানুষের ইনকাম বাড়াব না, আমরা ভাড়া বাড়াব না। লোককে গরিব রেখে ভাবছি তোমাকে দয়া করছি এটা হতে পারে না। লোকের ইনকামও বাড়াতে হবে, যাতে তাঁরা ভালো সুবিধাও দিতে হবে।” 

  তাঁর বক্তব্য, এসি বাস-এসি ট্রেনে মানুষ তো টিকিট কেটে ওঠেন। তাহলে তারা এই পরিষেবা পেতে চান। রাজ্যের মন্ত্রী বলেনছেন, “ভালো ভালো বাস বেরিয়েছে। তাতে ভাড়া দিয়ে লোক যেতে পারেন। এসি বাসের বুকিং-সিট বুকিং আগে হয়ে যায়। এসি ট্রেনের বুকিং আগে হয়ে যায়। কারণ মানুষ খরচা করতে চান। তাদের সুবিধা দিতে হবে তো। সুবিধা দিয়ে ভাড়া বাড়াতে হবে। আর বাড়ানোর দরকার আছে নাহলে রেভিনিউ কোথা থেকে আসবে?

সর্বশেষ আপডেট: