Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Nandigram: সব জল্পনা উড়িয়ে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ!

Loading... রাজ্য
Nandigram: সব জল্পনা উড়িয়ে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ!
#Nandigram #West Bengal #Politics #Election #নন্দীগ্রাম #উপনির্বাচন #হাসিরানি রথ #ভোট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে খবরে প্রকাশ যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মাই এবার নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী হচ্ছে। এবার সেই সংবাদেই শিলমোহর দিলেন বিজেপির রাজ্য কমিটি। মঙ্গলবার এই মর্মে প্রার্থীর নাম ঘোষণা করেছে দিল্লির বিজেপি নেতৃত্ব। রেজিনগর থেকে বিজেপির হয়ে লড়ছেন শাখারভ সরকার।  আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা হাসিরানি দেবীর। মনোনয়নে থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছেলেকে নিয়ে শোকের মাঝেও প্রার্থী হয়ে খুশি হাসিরানি রথ। মঙ্গলবার সকালে সুখবর পেয়ে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি। আত্মবিশ্বাসের সুরে জানাচ্ছেন, তাঁকে দল ভরসা করেছে, সংগঠন সঙ্গে রয়েছে, জিতবেনই। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – জোড়া আসনে জেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি হাতে রেখে ছেড়ে এসেছিলেন নন্দীগ্রাম।

  গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিরোধী দলনেতা হয়েছিলেন। ছাব্বিশে নিজের চেনা গড় তিনি ছেড়ে এলেও মনে করা হচ্ছিল, ঘনিষ্ঠ কাউকে এই আসন থেকে ভোটে জিতিয়ে আনতে পারে বিজেপি। সেইমতো চারজনের নাম নিয়ে জল্পনা ছিল। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পাল, অঞ্জন পালরা প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকলেও সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা দিয়েছিল মুখ্যমন্ত্রীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের। তিনি নিজেও জানিয়েছিলেন, পরিবারের ‘অভিভাবক’ শুভেন্দু অধিকারী চাইলে তিনি প্রার্থী হতে রাজি।

সর্বশেষ আপডেট: