Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Durga Puja: ব্যবহার করা যাবে না সবুজ রঙের লাইট! গেরুয়া প্যাণ্ডেল করতে হবে, নির্দেশ বিজেপি নেত্রীর

Loading... রাজ্য
Durga Puja: ব্যবহার করা যাবে না সবুজ রঙের লাইট! গেরুয়া প্যাণ্ডেল করতে হবে, নির্দেশ বিজেপি নেত্রীর
#Durga Puja 2026 #Durga Puja News #Durga Puja Pandal #Nazia Elahi Khan #Kolkata Durga Puja #সংবাদ #দুর্গাপুজো #দুর্গাপুজো খবর #দুর্গাপুজো প্যাণ্ডেল #গেরুয়া রঙ #সবুজ রঙ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তানের রঙের সবুজ লাইট আমরা লাগাতে দেব না। গেরুয়া লাইট লাগাতে হবে। গেরুয়া প্যাণ্ডেল বানাতে হবে।‘ দুর্গাপুজোর আগে বিজেপির নেত্রীর নির্দেশ ঘিরে নতুনভাবে বিতর্ক। প্রসঙ্গত, চলতি বছরে দুর্গাপুজো কে নিয়ে ইতিমধ্যেই বিস্তর বিতর্ক হয়েছে। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর আমিষ, নিরামিষ বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন বিতর্ক বিজেপির সংখ্যালঘু নেত্রীর মন্তব্যে। 

কয়েকদিন আগেই দেশজুড়ে উদযাপিত হয়েছে গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেও বেড়েছে গণেশ পুজোর সংখ্যা। কলকাতার একটি গণেশ পুজোয় এসেছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেত্রী নাজিয়া এলাহি খান (Nazia Elahi Khan)। সেখানেই তিনি দুর্গাপুজো নিয়ে একাধিক নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘২০২৬ সালে ইতিহাস হতে চলেছে। পশ্চিমবঙ্গে ভয়ে ভয়ে পুজো করার দিন শেষ। এবার রাজ্যে আসল পুজো হবে। তবে, এবারের দুর্গাপুজোয় পাকিস্তানের রঙের সবুজ লাইট আমরা লাগাতে দেব না। এবার গেরুয়া লাইট লাগাতে হবে। গেরুয়া প্যাণ্ডেল বানাতে হবে।‘

বিজেপি নেত্রীর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল। ভিডিও নিয়ে তীব্র বিতর্কও তৈরি হয়েছে। সমাজমাধ্যমের একাংশের মতে, প্যাণ্ডল ও লাইটের রঙের মধ্যে দিয়ে এভাবে বিভেদ সৃষ্টি করার বিষয়টি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সবুজ রঙ কীভাবে একটি নির্দিষ্ট দেশের প্রতীক হতে পারে? ভারতের পতাকাতেও সবুজ রঙ রয়েছে যা বৃদ্ধি ও শুভ শক্তির প্রতীক। এছাড়াও দেবীর পুজোয় যে বেলপাতা, তুলসিপাতা ও দুর্বাঘাস ব্যবহৃত হয় তাও সবুজ রঙের। এই ধরনের নির্দেশ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের। 

অপরদিকে একইভাবে, গেরুয়া প্যাণ্ডেল বানানোর নির্দেশ দিয়েছেন তিনি। পিছনে কারণ হিসাবে বিজেপি নেত্রী উল্লেখ করেছেন, ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই কারণে গেরুয়া প্যণ্ডেল করা উচিত। দেশের পতাকায় গেরুয়া রঙও রয়েছে। এটি শক্তি, সাহস, বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। পুজোয় রঙের রাজনীতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। 

এই বিষয়টিকে কেন্দ্র করে নেটমাধ্যমেও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অধিকাংশই এই বিষয়টির বিরুদ্ধে মতপ্রকাশ করেছেন। প্রতিক্রিয়া নেতিবাচক। সাম্প্রতিক সময়ে দুর্গাপুজো নিয়ে এই ধরনের বিভেদ সৃষ্টির বক্তব্যের উদাহরণ প্রায় নেই। তবে, দুর্গাপুজো নিয়ে আসতে থাকা এই ধরনের একের পর এক নির্দেশের জেরে তৈরি হচ্ছে বিতর্ক। এই ধরনের বক্তব্যের কারণে ক্ষোভও বাড়ছে বাঙালিদের মধ্যে। এতোবছর যেভাবে নিষ্ঠাভরে দুর্গাপুজো হয়ে এসেছে, আগামীতেও তাই হোক মত ওয়াকিবহাল মহলের একাংশের।

সর্বশেষ আপডেট: