Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 22/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সরাসরি তলব মদন মিত্রকে!

Loading... রাজ্য
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সরাসরি তলব মদন মিত্রকে!
#Madan Mitra #Ed #Tmc #Bjp #Ritoboto #Kamarhati #মদন মিত্র #ইডির তলব #কামারহাটি #রাজনীতি #দুর্নীতি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  আগেই মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে ইডি তলব করেছে। এবার সরাসরি মদন মিত্রকে। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হতে বলা হয়েছে। 


আগে একই মামলায় মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তদন্তের স্বার্থে তাঁর স্ত্রী ও পুত্রকেও তলব করা হয়েছিল। এবার সরাসরি মদন মিত্রের নামে সমন জারি করল তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের দাবি, পুর নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক লেনদেন এবং অন্যান্য নথি খতিয়ে দেখতেই এই তলব। তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্যের ভিত্তিতে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মদন মিত্রের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
কয়েকদিন আগেই বিধানসভায় গিয়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ এ দিন মেয়ো রোডে নব তৃণমূলেরর একুশে জুলাইয়ের সমাবেশেও যোগ দেন মদন৷ বক্তব্য রাখতে গিয়ে সরাসরি মমতাকেই নিশানা করেন কামারহাটির বিধায়ক৷ মদন মিত্র বলেন, 'আপনাকে সেলিব্রিটি, মুখ্যমন্ত্রী বানায়নি৷ মুখ্যমন্ত্রী বানিয়েছিল যুব তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীরা৷ আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না৷ আমাদের এই উত্তরীয় পায়ের তলায় পেতে দেবো৷ খালি বলবেন আমার ভুল হয়েছিল৷ খালি বলবেন আমার ভুল হয়েছিল৷ আমি গান্ধারির মতো অন্ধ হয়ে গিয়েছিলাম৷ অন্য কাউকে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, অভিষেক এক ঘণ্টা টাইম দিয়েছে, আমরা এক মাস টাইম দিচ্ছি৷ অভিষেকের হাত ছেড়ে তৃণমূলের হাত ধরুন, আপনার পার্টিটা তৃণমূলের, অভিষেকের পার্টি না৷'
 

সর্বশেষ আপডেট: