মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Madan Mitra: টানা ৮ ঘন্টা জেরার পর ইডির দপ্তর থেকে ক্লান্ত মদন বেরিয়ে আসলেন!

প্রকাশিত:

মূল বিষয়

পৌরনিয়োগ দুর্নীতি নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক ইডির নজরে। ইতিমধ্যে মদনকে ও মদনের দুই পুত্র ও স্ত্রীকে একবার করে জেরা করেছে ইডি। এবার আবার মদন মিত্রকে ৮ ঘন্টা জেরা করলো ইডি। বুধবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। রাত সাড়ে ৮টার পর বেরন।

মদন মিত্র
মদন মিত্র
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পৌরনিয়োগ দুর্নীতি নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক ইডির নজরে। ইতিমধ্যে মদনকে ও মদনের দুই পুত্র ও স্ত্রীকে একবার করে জেরা করেছে ইডি। এবার আবার মদন মিত্রকে ৮ ঘন্টা জেরা করলো ইডি। বুধবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। রাত সাড়ে ৮টার পর বেরন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যা তথ্য চেয়েছেন তাই দিয়েছেন বলেই জানান তিনি। ইডি জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে মদনের আরও দাবি, তিনি কিংবা তাঁর পরিবারের কেউ পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাই ইডি আধিকারিকরা যা তথ্য চেয়েছেন, তাই দিয়েছেন। বর্তমানে ঋতব্রত শিবিরের হাত ধরেছেন মদন। সে প্রসঙ্গেও এদিন প্রশ্ন করা হয় তাঁকে। সম্পূর্ণ সজ্ঞানে ওই শিবিরের হাত ধরেছেন বলেই দাবি মদনের। 

 ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। আগেও মদন মিত্রকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার তাঁকে তলব করা হয়। ব্যাঙ্কের নথিপত্র-সহ বেলা ১২টা ১৫ নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্র। গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন মদন মিত্রের দুই ছেলে। গত শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র।
 

প্রতিবেদক

Tathagata