Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 01/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah:হাওড়ার উলুবেড়িয়ায় গৃহস্থের বাড়িতে উদ্ধার বাঘরোল!

Loading... রাজ্য
Howrah:হাওড়ার উলুবেড়িয়ায় গৃহস্থের বাড়িতে উদ্ধার বাঘরোল!
#Howrah #Uluberiya #Fishing Cat #হাওড়া #উলুবেড়িয়া #বাঘরোল #উদ্ধার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উলুবেড়িয়া থানার অন্তর্গত হাটগাছা ২ গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া পালপাড়ায় এক গৃহস্থের বাড়িতে ভোররাতে একটি পূর্নবয়স্ক মেছোবিড়াল হঠাৎ ঢুকে পড়ে। বাড়ির লোকজন হঠাৎ মেছোবিড়াল দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। মেছোবিড়াল দেখতে পাড়া প্রতিবেশীরা বাড়ির সামনে জমায়েত শুরু করে। বাড়বেড়িয়া ব্রতচারী ধামের সম্পাদক রনজিৎ পাল ঘটনাস্থলে গিয়ে গ্রামের মানুষ কে আশ্বস্ত করে এবং গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ পাল ও বিভু পাল কে নিয়ে মেছোবিড়াল টিকে একটি খাঁচা বন্দি করেন। ইতিমধ্যে খবর দেওয়া হয় পরিবেশ সংগঠন ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট কে। ট্রাস্টের সদস্য চিত্রক প্রামানিক, অর্ঘ্য মল্লিক ও যোগেশ ব্যানার্জী ঘটনাস্থলে আসেন। তাঁরা গ্রামের মানুষ কে মেছোবিড়াল সম্বন্ধে সচেতনতার পাঠ দেন এবং বোঝান মেছোবিড়াল টিকে গ্রামেই মুক্ত করে দেওয়ার জন্য। হাওড়া বন বিভাগের বনাধিকারিক সুজিত কুমার দাস এবং রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জীর তত্ত্বাবধানে স্থানীয় ব্লকের পশু চিকিৎসক মেছোবিড়াল টিকে পর্যবেক্ষণের পর জানান মেছোবিড়াল টি সম্পূর্ণ সুস্থ এবং পুনরায় পরিবেশে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই মতো বন বিভাগের কর্মীরা গ্রামের মানুষের উপস্থিতিতে পুনরায় মেছোবিড়াল টিকে একটি জলাভূমি সংলগ্ন জঙ্গলে মুক্ত করে দেন। 
ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্টের পক্ষ থেকে চিত্রক প্রামানিক বলেন, মেছোবিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী। এরা আমাদের আশেপাশের জলাভূমি সংলগ্ন জঙ্গলে থাকে। বন বিভাগের সহযোগিতায় ব্রতচারী ধামের রনজিৎ পাল ও গ্রামের মানুষ যেভাবে মেছোবিড়াল টিকে পুনরায় পরিবেশে ফিরিয়ে দিলেন, তা প্রশংসনীয়।

সর্বশেষ আপডেট: