Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

HMC Amendment Bill: ওয়ার্ড সংখ্যা বেড়ে হবে ৬৮! ১২ আগস্ট পেশ হতে চলেছে HMC অ্যামেন্ডমেন্ট বিল

Loading... রাজ্য
HMC Amendment Bill: ওয়ার্ড সংখ্যা বেড়ে হবে ৬৮! ১২ আগস্ট পেশ হতে চলেছে HMC অ্যামেন্ডমেন্ট বিল
#Howrah Municipal Corporation #HMC News #Howrah #Howrah Election #Corporation Election #সংবাদ #হাওড়া পুরসভা #হাওড়া কর্পোরেশন #হাওড়া পুরসভা নির্বাচন

তথাগত ঘোষ, হাওড়া: দীর্ঘদিন ধরে ভোট নেই হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনে। নেই পুরপ্রতিনিধি। ফলে, সমস্যায় পড়েছেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী মানুষজন। একাধিক সমস্যা থাকলেও মিলছেনা সমাধান। এই বিষয়টির উপর লক্ষ্য রেখেই দ্রুত হাওড়া পুরসভার নির্বাচন করতে চাইছে নতুন বিজেপি সরকার। এবার কলকাতার পাশাপাশি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনেও বাড়তে চলেছে ওয়ার্ডের সংখ্যা। এই নিয়ে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সূত্রের খবর, শীঘ্রই বিধানসভায় পেশ করা হবে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। হাওড়া কর্পোরেশনের অধীনে থাকা ৫০ টি ওয়ার্ড কে বৃদ্ধি করে ৬৮ টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, একধাক্কায় ১৮ টি ওয়ার্ড বাড়তে চলেছে। অপরদিকে, একইসঙ্গে পেশ করা হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। কলকাতা কর্পোরেশনের অধীনে থাকা ১৪৪ টি ওয়ার্ড কে বৃদ্ধি করে ২০৯ টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ১২ আগস্ট বিধানসভায় এবিষয়ক বিশেষ সেশন হতে চলেছে। এই দিনেই কলকাতা ও হাওড়া, দুটি কর্পোরেশনের অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হবে। 

রাজ্য সরকার দ্রুত হাওড়া কর্পোরেশনের নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই হাওড়া কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রসঙ্গত, হাওড়া পুরসভায় শেষবার নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে ওই পুরসভার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু, তারপর থেকে আর ভোট হয়নি। এ ক্ষেত্রে অভিযোগ, আট বছরের ব্যবধানে দু’বার পুর নির্বাচন হওয়ার নির্ঘণ্ট ছিল। কিন্তু নির্দিষ্ট সময় নির্বাচন করার বদলে প্রশাসক চাপিয়ে হাওড়া পুরসভার পুর পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তৃণমূল পরিচালিত সরকার। দীর্ঘদিন ধরে কার্যত বিকল অবস্থায় পড়ে রয়েছে হাওড়া কর্পোরেশন। 

সর্বশেষ আপডেট: