শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হোমগার্ডদের কাছে বিশেষ সুখবর, পুজোর আগেই তাদের ভাতা বাড়ছে। নবান্ন থেকেই একটি বিজ্ঞাপ্তিতে একথা জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের হোমগার্ড ভলান্টিয়ার ও হোমগার্ড অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানো হচ্ছে। বিজ্ঞাপ্তিতে অনুযায়ী, চলতি বছর ১ অক্টোবর থেকে প্রতি দিনের ডিউটি অ্যালাউন্স ১১০ টাকা করে বাড়ানো হচ্ছে। এই পশ্চিমবঙ্গ হোমগার্ড অর্গানাইজেশন এবং কলকাতা হোমগার্ড অর্গানাইজেশনের কর্মী ও আধিকারিকরা এই বৃদ্ধির আওতায় পড়বেন। কোন পদে ভাতা বেড়ে কত হল, দেখে নিন।
* হোমগার্ড ভলান্টিয়ার: ৬৪৮ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৫৮ টাকা।
* ডেপুটি গ্রুপ কমান্ডার: ৬৫৪ টাকা থেকে ভাতা বেড়ে ৭৬৪ টাকা
* গ্রুপ কমান্ডার: ৬৫৬ টাকা থেকে ভাতা বেড়ে ৭৬৬ টাকা
* ডেপুটি কমান্ড্যান্ট: ৬৫৯ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৬৯ টাকা
* হোমগার্ড কমান্ড্যান্ট: ৬৬২ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৭২ টাকা
* ডিস্ট্রিক্ট কমান্ড্যান্ট: ৬৬৫ টাকা থেকে ভাতা বেড়ে হয়েছে ৭৭৫ টাকা।
