Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: Shaw TVS -এ লঞ্চ হল Jupiter 110 -এর ডুয়েল টোন স্পেকট্রাল রেঞ্জ! মিলছে আকর্ষণীয় গিফটের সুবিধা

Loading... রাজ্য
Howrah: Shaw TVS -এ লঞ্চ হল Jupiter 110 -এর ডুয়েল টোন স্পেকট্রাল রেঞ্জ! মিলছে আকর্ষণীয় গিফটের সুবিধা
#Shaw TVS #Howrah Shaw TVS #TVS Jupiter 110 #Jupiter 110 Duel Tone Spectral Range #সংবাদ #টিভিএস #সাউ টিভিএস হাওড়া #জুপিটার

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তিন সপ্তাহ আগে দেশে লঞ্চ হয়েছে টিভিএস জুপিটার ১১০ -এর ডুয়েল টোন স্পেকট্রাল রেঞ্জ। দুটি আকর্ষণীয় নতুন রঙের সঙ্গে লঞ্চ করা হয়েছে দেশের এই জনপ্রিয় স্কুটারটির নতুন সংস্করণ। তিন সপ্তাহ আগে লঞ্চের পর বুধবার টিভিএস জুপিটার ১১০ -এর এই নতুন সংস্করণ এসে পৌঁছালো হাওড়ার Shaw TVS -এ। একজন ক্রেতাকে এই স্কুটারটি তুলে দেওয়ার পাশাপাশি হল বিশেষ সেলিব্রেশন। 

এই ডুয়েল টোন কালারের বৈশিষ্ট্যটি স্কুটারটিকে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। গ্রাহকরা এই নতুন সংস্করণটির ক্ষেত্রে স্পেকট্রাল ব্লু ও স্পেকট্রাল কপার রঙের সুবিধা পাবেন। এই রঙটি মূলত একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি। মিলছে নতুন টার্ন সিগনাল ল্যাম্পের সুবিধা। ১১০ সিসির স্কুটারে এটি একটি ফার্স্ট ইন সেগমেন্ট ফিচার। মিলবে টাইপ সি চার্জিং পোর্ট এবং স্মার্টএক্স কনেক্টেড টেকনোলজির সুবিধাও। স্কুটারটি লঞ্চ করা হয়েছে ৮৯,৮২৫ টাকা (এক্স শোরুম) মূল্যে। 

এই প্রসঙ্গে Shaw TVS -এর সেলস এক্সিকিউটিভ রাজু মণ্ডল জানিয়েছেন, ‘স্কুটারটির বিশেষ আকর্ষণ হচ্ছে এটির রঙ, আজ আমরা আমাদের শোরুমে লঞ্চের পাশাপাশি এটির প্রথম ডেলিভারি করলাম। আমাদের শোরুম থেকে গাড়ি কিনলে গ্রাহকরা প্রতিটি গাড়ির সঙ্গে স্পেশাল গিফট পাবেন। পুজো উপলক্ষেও বিশেষ অফার আসছে যেখানে গ্রাহকদের একটি পছন্দসই গিফট বাছাই করে নেওয়ার সুযোগ দেওয়া হবে। পুজোর আগে এই অফারটি লঞ্চ করা হতে চলেছে।‘ 

দেশজুড়ে ইতিমধ্যেই নজর কেড়েছে টিভিএস জুপিটার ১১০ -এর এই নতুন সংস্করণটি। নজরকাড়া লুকসের কারণে গ্রাহকদের মধ্যে স্কুটারটির উচ্চ চাহিদা লক্ষ্যণীয় হচ্ছে। আপনিও স্কুটারটি কিনতে চাইলে চলে যেতে পারেন সরাসরি হাওড়ার Shaw TVS -এ। পেয়ে যাবে বিশেষ অফারের সুবিধাও। টার্মস অ্যান্ড কন্ডিসনস অ্যাপ্লাই। 

সর্বশেষ আপডেট: