Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Howrah: ধৃত জঙ্গি হামিমের সঙ্গে যোগাযোগ! বেলিলিয়াস রোড থেকে STF -র হাতে গ্রেফতার আদিত্য সিং

Loading... রাজ্য
Howrah: ধৃত জঙ্গি হামিমের সঙ্গে যোগাযোগ! বেলিলিয়াস রোড থেকে STF -র হাতে গ্রেফতার আদিত্য সিং
#Howrah News #Hamim Ahmed #Aditya Singh #Aditya Singh Arrest #Bengali News #West Bengal #সংবাদ #হামিম আহমেদ #আদিত্য সিং গ্রেফতার #হাওড়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: হাওড়ার বেলিলিয়াস রোড এলাকা থেকে আদিত্য সিং ওরফে রাজকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ এসটিএফ। তদন্তকারী সংস্থার দাবি, ধৃতের সঙ্গে পূর্বে গ্রেফতার হওয়া হামিমের যোগাযোগের সূত্র মিলেছে। সেই সূত্র ধরেই তদন্তে নেমেছে এসটিএফ।

তদন্তের স্বার্থে হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট (ডিডি) এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। আদিত্যর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, মোবাইল ফোন-সহ একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামিমের কাছে বিভিন্ন নথি, ছবি ও ভিডিও ফুটেজ পৌঁছে দেওয়ার কাজে আদিত্যর ভূমিকা থাকতে পারে।।
উল্লেখ্য, এর আগে উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী উমেশ রায়কে প্রাণনাশের হুমকি এবং তাঁর ছেলেকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার তদন্তেও এসটিএফ সক্রিয়ভাবে কাজ করছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না।

এই ঘটনার পর বেলিলিয়াস রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত এসটিএফের পক্ষ থেকে বিস্তারিত সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

সর্বশেষ আপডেট: